জ্যোতিষপীঠের শঙ্করাচার্য পদে অভিষেকে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

স্থগিতাদেশ দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরাখণ্ডের বিখ্যাত জ্যোতিষপীঠের শঙ্করাচার্য পদে স্বামী অভিমুকুটেশ্বরানন্দ সরস্বতীর অভিষেকে স্থগিতাদেশ জারি করল। সর্বোচ্চ আদালতের বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি বিভি নাগরত্নের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ জারি করেছে।

এই নিয়োগ (অভিষেক) নিয়ে আপত্তি জানিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা ডিভিশন বেঞ্চকে বলেন, এই বিষয়ে ইতোমধ্যে আপত্তি জানিয়েছেন পুরীর গোবর্ধন মঠের শঙ্করাচার্য। তিনি এফিডেভিটও দাখিল করেছেন।  দাখিল করা এফিডেভিটে বলা হয়েছে, উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠ পরবর্তী শঙ্করাচার্য হিসেবে  স্বামী অভিমুকুটেশ্বরানন্দ সরস্বতীর অভিষেকে তাঁর সম্মতি নেই। ২০২০ সালে মহামান্য আদালতে মামলাও দায়ের হয়েছে। সে মামলার এখনও নিষ্পত্তি হয়নি। 

স্বামী অভিমুকুটেশ্বরানন্দ সরস্বতীর দাবি, জ্যোতিষপীঠের প্রয়াত শঙ্করাচার্য দয়ানন্দ সরস্বতীর তিনিই যোগ্য উত্তরসূরী। যদিও শঙ্করাচার্য হতে গেলে কিছু নিয়ম রয়েছে। রয়েছে ন্যূনতম যোগ্যতা। স্বামী অভিমুকুটেশ্বরানন্দ সরস্বতী প্রথমত নিয়ম লঙ্ঘন করে নিজেই নিজেকে দয়ানন্দ সরস্বতীর যোগ্য উত্তরসূরী বলে দাবি করছেন। দ্বিতীয় এই পদে আসীন হতে গেলে  যোগ্যতার  যে সব মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠির একটি পূরণ করতে সমর্থন হচ্ছেন না তিনি।

তাছাড়া তিনি যে সব নথিপত্র জমা দিয়েছেন, সেই সব নথি নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে।  তাই, এই নিয়োগ প্রক্রিয়া (অভিষেক প্রক্রিয়ায়) স্থগিতাদেশ জারির প্রয়োজন। উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠ প্রত্যেক হিন্দুদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। এইভাবে নিয়োগ হলে জ্যোতিষপীঠের পবিত্রতা নষ্ট হবে। তাই, অবিলম্বে সর্বোচ্চ আদালত অভিষেক প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করুক। সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্য শুনে বিচারপতি গভাই এবং বিচারপতি নাগরত্ন জ্যোতিষপীঠের শঙ্করাচার্যপদে স্বামী অভিমুকুটেশ্বরানন্দ সরস্বতীর অভিষেকে স্থগিতাদেশ জারি করে।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার