অর্থ তছরূপ মামলায় আদালতে হাজির নেমার

আদালতে ছিলেন তাঁর বাবা-মা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আদালতে হাজিরা দিলেন অর্থ তছরূপে অভিযুক্ত নেমার। সোমবার বার্সেলোনার একটি কোর্টে নেমার তাঁর আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজির হন। ছিলেন তাঁর বাবা-মা।

হাজিরা দিতে এদিন সকালে প্যারিস থেকে বিমান ধরেন। বিমানবন্দরে নেমারকে দেখতে পেয়ে এক ভক্ত তাঁর দিকে অটোগ্রাফের খাতা এগিয়ে দিলে নেমার ওই ভক্তকে তাঁর অটোগ্রাফ দেন। বিমানবন্দর থেকে সোজা চলে যান আদালতে। তাঁর হয়ে মামলা লড়ছে বেকার ম্যাকেনজাই নামে একটি ল্য ফার্ম। নেমার এই মামলা খারিজের আর্জি জানালে আদালত সেই আর্জি খারিজ করে দেয়। এই মামলায় বাকি অভিযুক্তরা হলেন বার্সার প্রাক্তন সভাপতি জোসেফ মারিয়া, স্যান্টোস ক্লাবের প্রাক্তন সভাপতি রোসেল।

নেমারের বিরুদ্ধে অভিযোগ ঠিক কী?

যে সময়ের ঘটনা সেই সময় নেমার ছিলেন স্যান্টোসে। স্যান্টোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে কথা চলছে। শুরু হয়েছে দরদাম। শেষ পর্যন্ত নেমারের ট্র্যান্সফার মূল্য ধার্য করা হয় ৮২ মিলিয়ন ইউরো। ক্লাব পেয়েছে মাত্র ১৭ মিলিয়ন। বাকি টাকার কোনও হদিশ নেই। আর ঘোটালার সঙ্গে নাম জড়িয়ে যায় নেমার, বার্সার প্রাক্তন সভাপতি জোসেফ মারিয়া এবং স্যান্টোস ক্লাবের প্রাক্তন সভাপতি রোসেল-সহ বেশ কয়েকজনের।

শুনানি চলবে এক সপ্তাহ। বিশ্বকাপ শুরুর মুখে আদালতে নেমারের হাজিরা তাকে কিছুটা হলেও মানসিকভাবে চাপে রাখবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। এই মামলার শুনানি চলবে এক সপ্তাহ। নেমারকে এক সপ্তাহ সেখানে থাকবেন কি না, তা এখনও জানা যায়নি। 

প্রসঙ্গত উল্লেখ্য, কাতারে আগামী নভেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের বিশ্বযুদ্ধ। 

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়