অভিনেতা যশই আমার লাকিচার্মঃ নীহারিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ২০২০ সালে করোনা সংক্রমণ ও লকডাউনের সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন নীহারিকা এনএম (Niharika NM)। তারপর থেকেই আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। শুধুমাত্র নিজের অনুরাগীদেরই নয় বিভিন্ন সময় বলিউডের একাধিক সুপারস্টারকেও তিনি তাঁর কাজের মাধ্যমে মুগ্ধ করেছেন। তবে একটা সময় তিনি সোশ্যাল মিডিয়াকে নিজের কেরিয়ার হিসেবে মনে করেননি বলেই জানিয়েছেন নীহারিকা। সম্প্রতি একটি বেসরকারি সংবাদ সংস্থার মুখোমুখি হয়ে এমন দাবি করেছেন নিহারিকা।

সুন্দরী ব্লগার জানান, “এরকম কিছু হবে আমি কোনওদিন প্রত্যাশা করিনি। আমি যখন ছোট ছিলাম তখন ইউটিউবে ভিডিও করা শুরু করি। কিন্তু পরে আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিই কারণ সোশ্যাল মিডিয়াকে আমি নিজের কেরিয়ার হিসেবে ভাবতে পারিনি। এরপর করোনার সময় আমি আবার ভিডিও বানানো শুরু করি। এবং দর্শকদের মধ্যে প্রবল জনপ্রিয়তা লাভ করি। এর জন্য আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ”।

তিনি আরও বলেন, “২০১৫ সালে যখন ইউটিউবের মতো প্লাটফর্ম গুলি জনপ্রিয় হয়ে উঠে। তখনও মানুষ ইউটিউবার হিসেবে নিজের কেরিয়ার গড়ার কথা ভাবতে পারেনি। এখনও যে এই ধারণা খুব একটা বদলেছে তা নয়। তবে আমার বিষয়টা আলাদা ছিল। আমি একদম শুরুর সময় থেকে কনটেন্ট ক্রিয়েট করে আসছি। এবং এখন আমি আমার মতই আরও বেশ কয়েকজনের সঙ্গে যুক্ত হয়েছি। আমি বিশ্বাস করি সোশ্যাল মিডিয়া কেরিয়ার হিসেবে জনপ্রিয় হওয়ার সবে শুরু এবং আগামী ১০ থেকে ২০ বছর সোশ্যাল মিডিয়া কেরিয়ার হিসেবে জনপ্রিয় থাকবে”।

এই মুহূর্তে ইউটিউবার হিসেবে বলিউড অভিনেতাদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে নীহারিকা বলেন, প্রত্যেকের সঙ্গেই কাজ করে আমি খুশি হয়েছি। প্রত্যেকের সঙ্গে কাজ করার আলাদা অভিজ্ঞতা। অভিনেতারাও সকলে আমার সঙ্গে কাজ করার জন্য উৎসাহী ছিলেন। এবং নিখুঁতভাবে কাজ করতে চেয়েছিলেন যা সত্যিই আমাকে মুগ্ধ করে। আমি সত্যিই এতটা আশা করিনি”। পাশাপাশি যশকে নিজের লাকিচার্ম বলেও অভিহিত করেন নীহারিকা। তিনি বলেন, “যশই প্রথম অভিনেতা যার সঙ্গে আমি প্রথম কাজ করি। কেজিএফ-এর জন্য প্রথম আমাকে একটি ভিডিও তৈরির সুযোগ দেন যশ। এর জন্য আমি চিরকাল ওনার কাছে কৃতজ্ঞ থাকব”। এছাড়াও বিজয় দেবরাকোন্ডার সঙ্গে কাজ করে ভালো লেগেছে বলে জানান নিহারিকা।

সেই সঙ্গে ভবিষ্যতে অভিনয় করতে চান বলেও জানিয়েছেন নীহারিকা। কিন্তু তার জন্য কোনও রকম তাড়াহুড়ো করতে তিনি চান না। তিনি বলেন, “নিসছই অভিনয় করতে চাই। তবে কোন তাড়াহুড়ো নয়।আমি সঠিক সুযোগের জন্য অপেক্ষা করছি”।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের