করওয়া চৌথ পালন না করায় কটাক্ষের শিকার অভিনেত্রী শিবানী দান্ডেকর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ এবার করওয়া চৌথ পালন না করার জন্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী শিবানী দান্ডেকর(Shibani Dandekor)। এই বছর ছিলো শিবানীর প্রথম করওয়া চৌথ। কিন্তু তিনি করওয়া চৌথের উপবাস পালন করেননি বলেই জানান অভিনেত্রী। এরপরেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন অভিনেত্রী। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন শিবানী। ছবিতে দেখা যাচ্ছে ঐশ্বরিয়া সুব্রহ্মণ্যম নামে একজন লিখেছেন, “শিবানী দান্ডেকরকে করওয়া চৌথের কোনও ব্রত পালন করতে না দেখে অবাক হয়েছি”। এর উত্তরে অপর একজন লিখেছেন, “অবাক হবেন না সব সেলিব্রেটিরাই একরকম”।

নেটিজেনদের কটাক্ষের উত্তরে শিবানী লিখেছেন, “মানুষ এততা নোংরা ও ছোট মনের হয় তা দেখে আমার করুনা হচ্ছে। ঐশ্বর্য আপনার কথায় আমার কিছুই যায় আসেনা”। এরপরই আক্রমণাত্মক ভাবে শিবানী লিখেছেন, “এভাবেই আপনার সময় কাটে? ইন্টারনেটে ঘৃণা ছড়াচ্ছেন? আমি স্পষ্টই বলছি। আমার সত্যিই আপনার কাছ থেকে জীবনের পরামর্শের প্রয়োজন নেই”।

উল্লেখ্য এই বছরের ১৯ ফেব্রুয়ারি বিবাহ সুত্রে বাঁধা পড়েন অভিনেতা ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর। সেই মত এবারই ছিলো শিবানীর প্রথম করওয়া চৌথ। কিন্তু তিনি উপবাস রাখেননি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করওয়া চৌথের দিন একটি ছবি পোস্ট করে শিবানী লিখেছিলেন, “এই সুন্দর এবং কালজয়ী মঙ্গলসূত্র দিয়ে আমার প্রথম কারওয়া চৌথকে অমর করে তুলছি। বলাই বাহুল্য, আমি উপবাস রাখিনি। কিন্তু ফারহান আখতারের প্রতি আমার অফুরন্ত ভালোবাসাই সব বলে দেয়। আসুন ভালোবাসা উদযাপন করি।” এরপর ছবির ক্যাপশনে তিনি লেখেন ‘শুভ করওয়া চৌথ’। শিবানীর এই পোস্ট ঘিরেই বিতর্ক দেখা দেয়।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের