ইডেন গার্ডেনে ভারতীয় দলের পোশাকে খেলতে ব্যস্ত অনুষ্কা শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এইমুহূর্তে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম প্রধান নাম অনুষ্কা শর্মা (Anuska Sharma)। তবে শুধু অভিনেত্রী হিসেবেই নন সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থাও খুলেছেন বিরাট ঘরণী। নিজের সংস্থার প্রযোজিত হরর ফিল্ম ‘পরি’ এবং ক্রাইম থ্রিলার ‘পাতাল লোক’ ছবি দুটিতে অভিনয়ও করেছেন অনুষ্কা । আর এই মুহূর্তে অনুষ্কা রয়েছেন কলকাতায়। তাঁর আসন্ন ছবি ‘চাকদা এক্সপ্রেসে’র শুটিংয়ে ব্যস্ত অনুস্কা। ছবিটি ভারতীয় ক্রিকেটের ‘চাকদা এক্সপ্রেস’ নামে খ্যাত মহিলা পেস বোলার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) বায়ওপিক। ছবিটিতে ঝুলনের চরিত্রে অভিনয় করছ্ন অনুষ্কা ।

ছবির শুটিংয়ের জন্য রবিবার সন্ধ্যায় মেয়ে ভামিকাকে নিয়ে কলকাতায় আসেন অভিনেত্রী। এরপর সোমবার কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ‘চাকদা এক্সপ্রেসে’র শুটিংয়ের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। ছবিগুলিতে অনুষ্কাকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের পোশাকে দেখা যাচ্ছে। একটি ছবিতে দেখা যাচ্ছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সিকুয়েন্সের শুটিং হচ্ছে। অন্য একটি ছবিতে অনুষ্কাকে একটি শটের জন্য তৈরি হতে দেখা যাচ্ছে। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে ক্রু মেম্বাররা ঘিরে রেখেছেন।

‘চাকদা এক্সপ্রেস’ ছবিটি পরিচালনা করছেন চিত্রপরিচালক প্রোষিত রায়। ছবিতে মিতালি রাজের ভুমিকায় অভিনয় করছেন শাবাশ মিঠু। অনুষ্কা ছাড়াও ছবিতে অভিনয় করছেন তাপস্বী পান্নু। মা হওয়ার পর এই ছবিতে অভিনয়ের মাধ্যমেই বলিউডে কামব্যাক করছেন অনুষ্কা শর্মা। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে জানা গেছে। এর আগে জানুয়ারীতে এই ছবির বিষয় ঘোষণা করে প্রযোজনা সংস্থা। প্রসঙ্গত ২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন অনুষ্কা শর্মা।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের