ঋষি কাপুরের মৃত্যু হাসপাতালেই জন্ম নেবে আলিয়া-রণবীরের প্রথম সন্তান

আলিয়া দক্ষিণ মুম্বাইয়ের অবস্থিত এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তাঁর সন্তানের জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। যে হাসপাতালে রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা গিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাপুর বংশে এখন খুশির জোয়ার। গত ১৪ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রাতেই একেবারে ধুমধাম করে বিয়ে সেরেছেন বলিউডের অন্যতম পাওয়ারফুল দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। প্রায় ৫ বছর প্রেমের পর গাঁটছড়া বাঁধেন বলিউডের এই স্টার দম্পতি। তবে বিয়ের ২ মাস পর অভিনেত্রী অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের বেগে তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিয়ের দু মাস পরেই কী করে সম্ভব, তাহলে কি আদৌ আলিয়া বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন এই খবরে জেরবার হয়ে গেলেও এই প্রশ্ন সবার মুখে ঘুরতে শুরু করলেও, আদতে খুশি গোটা দেশবাসী। ২০২২ সালটা যেন রালিয়া জুটির জীবনের খুশিতে মোড়া একটি বছর। বিয়ে, আর কিছুদিন পরেই মা হওয়া, হলিউডে ডেবিউ, স্বামীর সঙ্গে প্রথম ছবির সাফল্য, সব মিলিয়েই এখন খুশিতে ভাসছেন বলিউডের তারকা দম্পতি। তাঁদের স্বপ্নের সিনেমা ব্রহ্মাস্ত্রও বহু বছর পর মুক্তি পেয়ে বক্সঅফিসে আশ্চর্যজনক ফলাফল করেছে, সব মিলিয়ে কাপুর বংশের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আলিয়া-রণবীরের জীবনে নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছেন কাপুর পরিবার।

গত জুন মাসে অভিনেত্রী হাসপাতালে সোনোগ্রাফির ছবি পোস্ট করে এই সুখবর দিয়েছিলেন। প্রেগন্যান্সি অবস্থাতেই তাঁর ডেবিউ হলিউড মুভির শ্যুটিং সেরেছেন আলিয়া এবং ছবির প্রচারও সেরেছেন। কিছুদিন আগেই ধুমধাম করে পালিত হয়েছে আলিয়ার সাধ অনুষ্ঠান। সেই ছবিতেই স্পষ্ট, আর কিছুদিন বাদেই ভূমিষ্ঠ হতে চলেছে আলিয়া-রণবীরের প্রথম সন্তান। পিঙ্কভিলায় প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে, আলিয়া দক্ষিণ মুম্বাইয়ের অবস্থিত এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তাঁর সন্তানের জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। যে হাসপাতালে রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা গিয়েছিলেন। কাকতালীয়ভাবে, একই হাসপাতালে রণবীর-আলিয়া তাঁদের সন্তানের প্রসবের জন্যে ভাল সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, নভেম্বর বা ডিসেম্বরে আলিয়ার সন্তান প্রসবের তারিখ ডেট দেওয়া হয়েছে।

কাজের ফ্রন্টে, আলিয়াকে খুব শীঘ্রই তাঁর ডেবিউ হলিউড মুভি ‘হার্ট অফ স্টোন’ – এ দেখা যাবে। ব্রহ্মাস্ত্র ছাড়াও তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ডার্লিংস-এ। ব্যক্তিগত ফ্রন্টে, কয়েকদিন আগে তাঁর সাধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে আপাতত নায়িকা দীর্ঘ বিরতি নেবে বলে জানা গিয়েছে। তাঁকে পরবর্তীতে ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে। যে ছবিটি পরিচালনা করেছেন করণ জোহর।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের