২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সোনার গয়না পরার শখ অনেকেরই থাকে, কেউ আবার সোনার কয়েন বা বিস্কুট কিনে সঞ্চয় করেন। কিন্তু যদি বলা হয়, এবার সোনার উপর দিয়েই হাঁটতে পারবেন। শুনতে অবাক লাগলেও এমনই অসম্ভবকে সম্ভব করতে চলেছে দুবাই। পর্যটকদের জন্য তৈরি হচ্ছে ২৪ ক্যারেট সোনার বিশেষ ওয়াকওয়ে। বিশ্বের প্রথম গোল্ড ওয়াকওয়ে হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটনের মানচিত্রে আরও একবার নজির গড়তে চলেছে সোনার শহর দুবাই। 

বিশ্বের প্রথম এবং দীর্ঘতম গোল্ড ওয়াকওয়ে হিসেবে এই প্রকল্পকে তুলে ধরার পরিকল্পনা করেছে দুবাই। এই খবর সামনে আসার পরেই পর্যটকদের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।  

কোথায় তৈরি হচ্ছে এই সোনার রাস্তা?

এই অভিনব ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে দুবাইয়ের ডেইরা এলাকার দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে। এই এলাকাটি দীর্ঘদিন ধরেই সোনা ও গয়না ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ২০২৬ সালের জানুয়ারি মাসে দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের আনুষ্ঠানিক সূচনা হয়। এখানে সোনা, গয়না, বুলিয়ন, পাইকারি ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন পরিষেবা একই জায়গায় পাওয়া যায়। বর্তমানে এই ডিস্ট্রিক্টে রয়েছে ১,০০০-এরও বেশি রিটেল বিক্রেতা। 

কবে থেকে হাঁটা যাবে সোনার রাস্তায়?

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের কমার্শিয়াল বিভাগের সিনিয়র ডিরেক্টর রশিদ আল হামুদি জানিয়েছেন, ২০২৬ সাল শেষ হওয়ার আগেই এই গোল্ড ওয়াকওয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, চলতি বছরের শেষের দিকেই পর্যটকরা এই অভিনব অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন। তবে এখনও পর্যন্ত উদ্বোধনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

 সত্যিই কি রাস্তাটি সোনার তৈরি হবে?

এই প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, ওয়াকওয়েটি ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি করার পরিকল্পনা রয়েছে। তবে পুরো রাস্তাটি যে নিরেট সোনার তৈরি হবে, এমনটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ রাস্তার সঠিক দৈর্ঘ্য, কত পরিমাণ সোনা ব্যবহার করা হবে, নির্মাণের পদ্ধতি এবং প্রকল্পের মোট খরচ হবে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। শুধু পর্যটকদের আকর্ষণ করাই নয়, আন্তর্জাতিক বাজারে সোনা ও গয়নার ব্যবসার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থান আরও শক্তিশালী করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে পাইকারি সোনার ব্যবসার অফিসের সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে। পাশাপাশি সোনা, গয়না, মূল্যবান পাথর এবং বিলাসবহুল ঘড়ির নতুন দোকানের সংখ্যাও বেড়েছে প্রায় ১৫ শতাংশ।  সব মিলিয়ে, সোনার ব্যবসা থেকে পর্যটন, প্রতিটি ক্ষেত্রেই নিজেদের আলাদা পরিচিতি তৈরি করতে চাইছে দুবাই।

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের