২৫শে নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ উত্তম সুচিত্রার পর বাঙালির দীর্ঘদিনের ম্যাটিনি আইডল ছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit-Rituporna)। একটা সময় একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়েছেন এই জুটি। তাঁদের রসায়ন নিয়ে চর্চাও কিছু কম হয়নি। আজও দর্শকদের অন্যতম চর্চার বিষয় প্রসেনজিৎ-ঋতুপর্ণার রসায়ন। এবার বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন বাংলা সিনেমার এই হিট জুটি। তবে রিয়েল লাইফে নয় রিল লাইফে। আর তা নিয়েই দর্শকদের মধ্যে বাড়ছে কৌতূহল।

সম্প্রতি মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত নতুন ছবি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। তবে শুধু একসঙ্গে অভিনয়ই নয় এবার একসঙ্গে প্রযোজনাও করতে চলেছেন দুই অভিনেতা অভিনেত্রী। আদ্যপান্ত মজার এই ছবি যৌথভাবে নিবেদন করতে চলেছেন বাংলা সিনেমার এই হিট জুটি । গত ১১ অক্টোবর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এনআইদিয়াজ ক্রিয়েশনের ইউটিউব, ফেসবুক, ও ইন্সটাগ্রামে এই ছবির ১০ সেকেন্ডের টিজার আপলোড করা হয়।

টিজার মুক্তির পাওয়ার পরেই সোশাল মিডিয়ায় প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ভক্তদের ভালবাসায় আপ্লুত ঋতুপর্ণা ট্যুইট বার্তায় জানিয়েছিলেন, “এই ভালোবাসার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ! একটা উপহার পাওনা ছিল আপনাদের”। এরপর ১৭ অক্টোবর মুক্তি পায় প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণার টাইটেল ট্র্যাক। গানটি মুক্তি পাওয়ার পরেই দেখা যায় ২০০০ সালে প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির সুপারহিট গান ‘চোখ তুলে দেখো না’ রিক্রিয়েট করা হয়েছে।

ছবির গান মুক্তিতে এসপ্লানেডের মেট্রো স্টেশনে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, তাঁদের সঙ্গে ছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির পরিচালক হরনাথ চক্রবর্তীও। জানা গিয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার এই বিয়ের ঘটকালি করেছেন অভিনেতার বোন পল্লবী। কিছুদিন আগেই তাঁদের বিয়ের নিমন্ত্রণপত্র সামনে আসে। বিয়ের তারিখ ঠিক হয়েছে ২৫ নভেম্বর। অর্থাৎ ২৫ নভেম্বর শুক্রবার ছবিটি মুক্তি পেতে চলেছে।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের