ইংরেজদের বিরুদ্ধে জয় পেতে মরিয়া টাইগাররা

গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। জঘন্য ফিল্ডিং এবং একাধিক ক্যাচ মিসই হয়ে দাঁড়ায় টাইগারদের হারের কারণ। তবে সেই ধাক্কা সামলে উঠে চলতি টি-২০ বিশ্বকাপে সামনে এগাতে চাইছে মাহমুদউল্লাহ অ্যান্ড কোম্পানি। বুধবার গ্রুর পর্বের দ্বিতীয় ম্যাচে আবু ধাবিতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। আর এই ম্যাচে জয় পেতে মরিয়া সাকিব, মুশফিকুররা।

তবে মাঠে নামার আগে ইয়ন মরগানদের যথেষ্ট সমীহ করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ, গত ম্যাচে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়েছিল ইংরেজ বোলাররা। তাই বাড়তি সতর্কতা নিয়ে তাদের মোকাবিলা করতে চাইছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে ব্যাটিংয়ের থেকে বোলিং আর ফিল্ডিং নিয়ে বেশি চিন্তিত টাইগার ব্রিগেড।

অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে প্রস্তুত ইংল্যান্ড। গত ম্যাচের ধারা বজায় রাখার জন্য বদ্ধপরিকর বাটলার, বেয়ারস্টো, মইন আলি, আদিল রশিদরা। আবু ধাবির উইকেটে দুপুরে ব্যাট করাটা বেশ কঠিন। তাই দু’পক্ষই চাইবে গরম এড়াতে পরে ব্যাট করতে। তাই টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি