কলেজিয়াম প্রথার বিরুদ্ধে ফের সরব কেন্দ্রীয় আইনমন্ত্রী

সোমবার আহমেদাবাদে একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এ কথা বলেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু। ..

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারব্যবস্থাকে এবার গৈরিকীকরণ করার উদ্দেশ্যে সরব হলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। কলেজিয়াম প্রথা (Collegium System) নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি নিয়োগের দায়িত্ব সরকারের বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।

সোমবার আমেদাবাদে আরএসএস দ্বারা প্রকাশিত একটি সাপ্তাহিক ম্যাগাজিন ‘পাঞ্চজন্য’ আয়োজিত ‘সবরমতি সম্বাদ’-এ বক্তৃতা করার সময় এ কথা বলেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু। তিনি দাবি করেন, দেশের মানুষ কলেজিয়াম পদ্ধতিতে খুশি নয়। সংবিধানের চেতনা অনুযায়ী বিচারপতি নিয়োগ করা সরকারের কাজ বলেও তিনি মন্তব্য করেন। এদিন কিরেন রিজিজু বলেন, ‘আমি জানি যে দেশের মানুষ বিচারপতি নিয়োগের কলেজিয়াম পদ্ধতিতে সন্তুষ্ট নয়। আমরা যদি সংবিধানের চেতনা অনুযায়ী ভাবি, তবে বিচারপতি নিয়োগ করা সরকারের কাজ।’

প্রসঙ্গত গত মাসে জয়পুরে একটি সম্মেলনে কিরেন রিজিজু কলেজিয়াম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর সোমবার আবার এই বিষয়টি নিয়ে সরব হলেন তিনি। উচ্চতর বিচার বিভাগে বিচারপতি নিয়োগের জন্য কলেজিয়াম পদ্ধতি নিয়ে পুনর্বিবেচনা করার প্রয়োজন বলে গত মাসে কেন্দ্রীয় আইনমন্ত্রী মন্তব্য করেছিলেন। বিচারপতি নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে একটি প্রশ্নের জবাবে কিরেন রিজিজু বলেন, ১৯৯৩ সাল পর্যন্ত ভারতের প্রত্যেক বিচারপতি নিয়োগ হতেন আইন মন্ত্রক দ্বারা। ভারতের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রক এই নিয়োগ করত বলে জানান তিনি। সেই সময় বিশিষ্ট বিচারপতিরা ছিলেন বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

অন্যদিকে আইনমন্ত্রীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন দেশের বিচার ব্যবস্থায় নিজেদের পছন্দের লোক নিয়োগ করে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে সঙ্ঘ পরিবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরএসএস এর পত্রিকার অনুষ্ঠানে অংশ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কলেজিয়াম পদ্ধতি বাতিল করার দাবি, সেই চিন্তার প্রকাশ।

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

দুবাইয়ে কলেজ যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতীয় শিক্ষার্থীর

কাশি কমছেই না? জানেন হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির