অনিদ্রা থেকে বাড়ে স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো অসুখের ঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ঘুম আমাদের শরীরের সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে সারাদিন শরীরে মাথা ব্যথা, ক্লান্তি, কাজের প্রতি অনীহা, ঘুম ঘুম ভাব, আচ্ছন্নতা প্রভৃতি নানা অস্বস্তি কাজ করে। ঘুম শরীরকে আরাম দিতে, এনার্জি বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে অন্তত ৮ ঘণ্টা ঘুম জরুরি। তবেই শরীর সঠিকভাবে সুস্থ থাকে। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে(Sleepless night) শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে।

১. বিশেষজ্ঞদের মতে, ঠিক মত ঘুম না হলে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, অবসাদ, স্ট্রেস ও উদ্বেগজনিত সমস্যা দেখা দেয়। পাশপাশি ঘুমের অভাবে শরীরে হরমোনের নানা সমস্যাও তৈরি হয়। এর ফলে নানা মানসিক সমস্যা তৈরি করে। তাই মানসিক স্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন অন্তত ৮ থেকে ৯ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি।

২. পর্যাপ্ত ঘুমের অভাবে বিভিন্ন প্রকার হৃদরোগ দেখা দিতে পারে । বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনিদ্রা থেকে স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো অসুখের ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, অপর্যাপ্ত ঘুম মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলে। যার প্রভাব এসে পড়ে হৃদপিণ্ডে। যার থেকে বাড়ে বিভিন্ন প্রকার হৃদরোগের ঝুঁকি।

৩. অপর্যাপ্ত ঘুম মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলে। ঘুম কম হওয়ার ফলে মস্তিষ্কের বিশ্রাম কম হয়। এর ফলে মস্তিষ্কের সক্রিয়তা কমে যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন শরীর সুস্থ থাকতে মস্তিষ্কের সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। কারন শরীরকে চালনা করে মস্তিষ্ক। আর সঠিক ঘুম না হওয়ার ফলে মস্তিষ্কেব তাঁর প্রভাব পড়ে।

৪. অপর্যাপ্ত ঘুম ওবেসিটিরই সম্ভাবনা বাড়ায়। ওবেসিটি থেকে ডায়বেটিস, হাইপারটেনশন সহ অনান্য আরও অনেক কঠিন অসুখে আক্রান্ত হওয়ার সম্ভবনা বাড়ায়। যা থেকে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা বাড়ায়। ওবেসিটির কারণে প্রাণহানিও হতে পারে।

৫. এছাড়াও অপর্যাপ্ত ঘুমের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে সহজেই নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বুলে মনে করেন বিশেষজ্ঞরা।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি