পাপারাজ্জিদের সঙ্গে খারাপ ব্যবহারের প্রতিবাদে জয়া বচ্চনকে তীব্র নিন্দা উরফির

আপনি যতই বড় বা আরও শক্তিশালী হোন না কেন, লোকেরা আপনাকে সম্মান করবে না, আপনি যদি তাঁদের প্রতি ভাল ব্যবহার করলেই তাঁরা আপনাকে সম্মান করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী উরফি জাভেদ প্রতিনিয়তই চর্চিত হচ্ছেন তাঁর ফ্যাশন স্টেটমেন্টের জন্যে। নিজের পুরোনো পোশাক দিয়েই তৈরি নানা ধরনের পোশাকে সেজে ওঠেন তিনি। কখনো আবার কোনো পোশাক না পরেও ফ্যাশন সেনসেশন হয়ে যান তিনি। কখনো ব্লেড, কখনো সেপ্টিপিন, কখনো ক্যান্ডি, কখনো বস্তা দিয়েই তৈরি করে ফেলেন পোশাক। অর্থাৎ তাঁর কাছে কোনো কিছুই যেন অমূল্যবান নয়। তাঁর পোশাক নিয়ে সবসময়ই চলছে কটাক্ষের ঝড়। তবে অভিনেত্রী বিগ বস ওটিটিতে অংশগ্রহণ করলেও তাঁর জনপ্রিয়তা কিন্তু এই পোশাকের জন্যই। যাই এই অভিনেত্রীকে ভিন্ন ভিন্ন সময়ে নানারকম প্রতিবাদের ঝড় তুলতে দেখা যায়।

এবার তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন লেজেন্ড্রারি অভিনেত্রী জয়া বচ্চনের আচরণ দেখে। দিন কয়েকদিন আগেই, জয়া বচ্চনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, পাপরিজ্জিরা স্বাভাবিকভাবেই তাঁকে এবং তাঁর নাতনী নভ্যা নাভেলি নন্দাকে দেখতে পেয়ে অনুসরণ করতে শুরু করেন। আর তখনই জয়া বচ্চন পাপরিজ্জিদের ওপর অকারণেই চেল্লাতে শুরু করে। তাঁর অভদ্র আচরণ এবং বিবৃতি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। কারণ ভিডিওতে জয়া বচ্চনকে পাপরিজ্জিদের উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে, “কৌনসে মিডিয়া সে হ্যায় আপ (আপনি কে, কোন মিডিয়া থেকে এসেছেন)?” নভ্যা নাভেলি নন্দা শান্ত হওয়ার চেষ্টা করলেও, প্রবীণ অভিনেত্রী ফটোগ্রাফারদের অযথা প্রশ্ন করতে শুরু করেন। যাতে স্পষ্ট বোঝা যায় যে, জয়া বচ্চন রীতিমতো ক্ষুব্ধ পাপরিজ্জিদের উপর। আর জয়া বচ্চনের এই অভদ্র আচরণ অভিনেত্রী উরফি জাভেদের একেবারেই পছন্দ হয় নি।

 

উরফি ভিডিওটি পুনরায় শেয়ার করে জয়া বচ্চনকে নিন্দা জানিয়ে লিখেছেন, “দয়া করে আসুন আমরা তাঁর মতো না হই, আসুন আমরা সবাই কেবল জেগে উঠি। সেটা ক্যামেরার পিছনেই হোক বা সামনে। আপনি যতই বড় বা আরও শক্তিশালী হোন না কেন, লোকেরা আপনাকে সম্মান করবে না, আপনি যদি তাঁদের প্রতি ভাল ব্যবহার করলেই তাঁরা আপনাকে সম্মান করবে।” উরফি আরও লিখেছেন, “আমাকে বিশ্বাস করুন মাঝে মাঝে আমি এটাকেও ঘৃণা করি যে আমি এতটা মতবাদী, আমি আমার মুখকে নিয়ন্ত্রণ করতে পারিনা। আমি জানি আমি এইসব কথা বলে আমার কাজের সুযোগ নষ্ট করছি কিন্তু এইসব দৃশ্য দেখে চুপ করে থাকা যায় না। আমি জানি সব মানুষ কখনোই সমান স্তরে থাকতে পারে না কিন্তু অন্তত আমরা সবাই বেড়ে ওঠার সমান সুযোগ পেতে পারি – এর জন্য আমাদের সকলকে আমাদের আওয়াজ তুলতে হবে।”

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক