প্রচারে এসেই ইউটিউবারের মাথা টিপতে বসে গেলেন শাহরুখ, কেন?

কারণ তিন একটা ফলস চুল পরেছিলেন। ভুবন বলল কিছুক্ষণ পর নকল চুলটা খুলে ফেলে শাহরুখের পায়ের সামনে বসে পড়েন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড বাদশা শাহরুখ, শুধু অভিনয়ের নয় মনের দিক দিয়েও তিন বাদশা। সকলের মনে রাজত্ব করার রাজা। অভিনয়, রোমান্সে তাঁর স্টাইলকে বিট করার সাধ্যি হয়তো কারুর হয় নি এখনো। সাজিদ খানের কথায়, শাহরুখের মতো সুপারস্টারের জন্ম হয় ৫০ বছর পর পর। শুধু দেশে নয়, গোটা বিশ্বের মানুষের হৃদয়ে রাজত্ব করেন শাহরুখ। তাঁর চলচ্চিত্রে সংলাপ, অ্যাটিটিউড, অ্যাকশন, রোমান্স সবটাই মানুষের মনকে নিমেষেই জয় করতে পারে। বছরের পর বছর ধরে সবাই অপেক্ষা করে থাকেন তাঁর ছবি দেখার জন্যে। যেমনটা 2023 সালে একেবারে তিনটি ছবি নিয়ে প্রায় ৫ বছর পর পর্দায় ধরা দেবেন শাহরুখ। তবে অভিনয়ে তিনি তো সেরাই, কিন্ত মনের দিক দিয়েও তিনি দারুণ মনের মানুষ। তা মাঝে মধ্যেই বহিঃপ্রকাশ হয়।

মাঝে মধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে, মিডিয়া গিগ এবং ইভেন্টগুলিতে, ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মজা করতে দেখা যায় বাদশাকে। তাঁর মজাদার উত্তরের জন্য সবাই মোটামুটি পরিচিত। শাহরুখ কখনোই তাঁর দর্শকদের মজা দেওয়ার সুযোগ ছাড়েন না। এমনই একটি উদাহরণ, সম্প্রতি স্মরণ করলেন ইউটিউবার ভুবন বাম। ভুবনকে মোটামুটি সবাই চেনেন, যার ইউটিউব চ্যানেলের নাম BB Ki Vines। যার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 25.6 মিলিয়ন। সম্প্রতি তিনি এমনই একটি মজার ঘটনার কথা উল্লেখ করলেন। জানালেন, শাহরুখ খান নাকি তাঁর মাথা একবার ম্যাসাজ করেছিলেন। কী অবাক হচ্ছেন, ঠিকই শুনেছেন!

চলচ্চিত্র সমালোচক বরদ্বাজ রঙ্গনের সঙ্গে একটি কথোপকথনে, ভুবন বলেছেন যে, ঘটনাটি ২০১৮ সালে। যখন শাহরুখ তাঁর চলচ্চিত্র জিরোর প্রচারের জন্য তাঁর চ্যানেলে উপস্থিত হয়েছিলেন এবং অভিনয়ের অংশ হিসাবে, ভুবনকে বিভিন্ন চরিত্রে সাজতে হয়েছিল। যার মধ্যে একটি ছিল টিটু মা, এই বেশে সাজার জন্যে তাঁকে তীব্র গরমের কারণে কষ্ট পেতে হয়েছিল। কারণ তিন একটা ফলস চুল পরেছিলেন। ভুবন বলল কিছুক্ষণ পর নকল চুলটা খুলে ফেলে শাহরুখের পায়ের সামনে বসে পড়েন। তখন সুপারস্টার দর্শকদের কাছে ভুবনের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেছিলেন! আর এই কথা বলতে বলতে তখনই ভুবনের মাথা টিপতে শুরু করেন শাহরুখ। কাজের ফ্রন্টে, শাহরুখে পরবর্তীতে পাঠান, ডানকি ও জওয়ানে দেখা যাবে।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের