ট্রমা থেকে কীভাবে নিজেকে মুক্তি দেবেন……

বহু শিশু আছে, যারা বড় হয়ে ওঠার পথে নানান ভাবে ট্রমা আক্রান্ত। শুধুমাত্র বাড়িতে না বলার কারণে। এর ফলে পরবর্তীকালে মানসিক জটিলতা আরও বাড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রমা শব্দটা বহু মানুষের কাছে আতঙ্কের। ট্রমা একটা সাধারণ অসুখের মতো।সকলের জীবন তো আর সমান তালে যায় না, অনেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা জীবনে ট্রমা হয়ে দাড়ায়জ। কেউ আবার কোন ঘটনা দেখে বা অভিজ্ঞতা থেকেও ট্রমা আসক্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে ট্রমায় ভূগলেও অনেকে আস্তে আস্তে জীবনের সঙ্গে মানিয়ে নেন। আর যারা মানিয়ে নিতে পারেন তাদের জীবনে নানা জটিলতা দেখা দেয়। বহু শিশু আছে, যারা বড় হয়ে ওঠার পথে নানান ভাবে ট্রমা আক্রান্ত। শুধুমাত্র বাড়িতে না বলার কারণে। এর ফলে পরবর্তীকালে মানসিক জটিলতা আরও বাড়ে। যা কতটা ক্ষতিকারক তার বলার অপেক্ষা রাখে না। ট্রমার কারণে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়।

আপনি কী ট্রমায় আক্রান্ত ? কীভাবে বুঝবেন সেটি?

১. হঠাৎ করে কোনো ঘটনা সম্পর্কে আপনি উদ্বিগ্ন হয়ে পড়বেন

২. একই ঘটনা বারংবার আপনার স্মৃতিতে চলে আসতে থাকবে

৩. আপনার ঘুম ব্যাঘাত

৪. শরীরে বমি বমি ভাব হবে

৫ কখনো মাথা ঘোরা, মাথা ব্যথা দেখা দেবে

৬. অকারণে অঝোরে ঘাম হবে

৭. যে কোণো সামান্য কারণেই আপনার হৃৎস্পন্দন বেড়ে যাবে

৮. দিন দিন অ্যালকোহল এবং ধূমপানে বেশি অভ্যস্ত হয়ে পরবেন

ট্রমা থেকে বাঁচতে চান? জেনে নিন কী করবেন?

১.শিশুরা তারা আশেপাশের পরিবেশ থেকে অনেক কিছু একাই দেখে অ শুনেই শিখে নেয়। তাই শিশুর সামনে যতটা সম্ভব নিজেকে সংযত রাখুন। আপনার ব্যবহারও আপনার শিশুদের মনে ট্রমা তৈরি করতে পারে।

২. আমরা অনেকেই আছি যারা সামান্য পোকা দেখলে কিংবা লিফটে আটকে পড়লে ভয় পাই। তাই ট্রমার কারণে বহুতলা হেঁটে যাই অথচ লিফটে উঠতে চাই না। এক্ষেত্রে অনেকের বুক ধরফর করে, হাত-পা ঘেমে যায়, পিপাসা লাগে মনের মধ্যে অস্থির ভাব কাজ করে। এমন ধরনের সমস্যা হলে অবশ্যই কাউন্সেলিংয়ের প্রয়োজন।

৩. ট্রমা থেকে বাঁচার অন্যতম উপায় হল পারিবারকে সময় দেওয়া। আনেকেই বয়সকালে কিংবা অবসর সময়ে ট্রমার মধ্যে চলে যান। একজন বাবা মা হিসেবে আপনি যেমন মানসিক এবং আর্থিক সব দিক থেকে সন্তানকে সাপোর্ট পারেন, তেমনি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করা উচিত।

৪. আপনার সন্তানের উপর কোন কিছু জোর করে চাপিয়ে দেবেন না। তার মনের ইচ্ছাকেউ গুরুত্ব দেওয়া উচিত। গবেষণায় দেখা গেছে, সব থেকে ভয়ানক হল শিশুদের ট্রমা। কারণ পরবর্তীকালে এটি একটি মানসিক রোগের বড়সড় কারণ হয়ে দাঁড়ায়।

৫. ট্রমা থেকে মুক্তি পেতে আচরণগত থেরাপি করুন এছাড়া এক্সপোজার থেরাপি সহ নানান ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে যা ট্রমা থেকে বাঁচাতে পারে।

৬. এমনকি আপনি বাড়িতে বসেই ট্রমার চিকিৎসা করাতে পারেন।যখনই কোন বিপদ ঘটবে তখন সবসময় মাথা ঠান্ডা রাখবেন। যতটা দায়িত্ব সামলাতে পারবেন ঠিক ততটাই নেবেন। প্রচণ্ড মানসিক চাপ অনুভব করলে কিছুক্ষণ চোখ বন্ধ করুন। ধীরে ধীরে শ্বাস নিয়ে এক থেকে দশ পর্যন্ত গুনুন। এইভাবে কিছুক্ষণ করলে কিছুটা হলেও মানসিক শান্তি পাবেন।

৭. যদি মনের কথা বলার মতো কেউ না থাকে তাহলে সারাদিনের কাজ, কথা এবং মানসিক অশান্তি ডায়েরিতে লিখে রাখুন।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি