পাক দলের জয়ের স্ট্যাটাস দিয়ে চাকরি হারালেন ভারতীয় শিক্ষিকা

আনন্দের বলি হলেন এক ভারতীয় শিক্ষিকা। যিনি পাক দলের জয়ের স্ট্যাটাস দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবারই বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছে পাকিস্তান। বাবর আজমদের জয়ের পরই বাঁধভাঙা উল্লাসে মেতে ছিল পাক সমর্থকরা। লাহোর থেকে ইসলামাবাদ, করাচি, পেশোয়ার, মুলতান, ফরজলাবাদ সমস্ত জায়গায় চলেছিল জমকালো সেলিব্রেশন। শুধু পাক ভূমিতেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পাক সমর্থকরা নিজেদের মতো করে মেতেছিলেন দলের জয়ের আনন্দে। দীর্ঘ ১২টি বিশ্বকাপ ম্যাচের পর বদলেছে ইতিহাস। তাই থেমে থাকতে পারেননি কেউই।

তবে এই আনন্দের বলি হলেন এক ভারতীয় শিক্ষিকা। যিনি পাক দলের জয়ের স্ট্যাটাস দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনলেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া তার এই স্ট্যাটাসই কেড়ে নিল তাঁর চাকরি। শিক্ষিকার নাম হল নাফিসা আতারি। রাজস্থানের উদয়পুরের নিরজা বিদ্যালয়ে পড়াতেন তিনি। গত রবিবাসরীয় রাতে ভারতের জয়ের পর নাফিসা বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন। আর সেই সঙ্গে লেখেন, ‘জিত গেয়ইইই, আমরা জিতেছি’।

আর নাফিসার এই কার্যকলাপ বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নজরে পড়ে। বিষয়টিকে কেউই ভালোভাবে নেন না। তাদের মধ্যে একজন নাফিসাকে প্রশ্ন করেন, ‘আপনি একজন ভারতীয় হয়েও পাকিস্তান দলকে সমর্থন করেন?’ আর সেটার জবাবে নাসিফা লেখেন, ‘হ্যাঁ, আমি পাকিস্তানের সমর্থক’। নিমেষের মধ্যে তাঁর সেই কথা আর স্ট্যাটাস ভাইরাল হয়ে ওঠে। পাশাপাশি, তৈরি হয় প্রবল বিতর্কের। যার জেরে স্কুল কর্তৃপক্ষ নাফিসাকে চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হয়।  

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি