কোভিড আবহে এবারেও ভক্তদের প্রবেশ নিষেধ বুড়া কালীমন্দিরে

শুধুমাত্র মন্দিরের পুরোহিতদেরই প্রবেশে অধিকার ছিল গর্ভগৃহে। এবারও একই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। জানানো হয়েছে, পুজোর সময় মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: দুর্গাপুজো মিটতেই ফের রাজ্যজুড়ে বাড়ছে কোভিড সংক্রমণ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ছবিটা ঠিক একইরকম। তার জেরে এবারও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বুড়া কালীমন্দিরে ভক্তদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল। শুধুমাত্র শাস্ত্র মেনে দীপান্বিতা অমাবস্যার দিন পুজোর আয়োজন করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বুড়া কালী মাতা মন্দির কমিটি।

প্রতিবছর কালীপুজোর দিন ধুমধাম করে পুজো হয় বালুরঘাটের বুড়া কালী মন্দিরে। দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের সমাগম হয়। কিন্তু গতবছর থেকে ছবিটা বদলে গিয়েছে। করোনা আবহের দীপান্বিতা অমাবস্যার দিন পুজোর আয়োজন করা হলেও ভক্তদের পুজো গ্রহণ করা হয়নি। শুধুমাত্র মন্দিরের পুরোহিতদেরই প্রবেশে অধিকার ছিল গর্ভগৃহে। এবারও একই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি। জানানো হয়েছে, পুজোর সময় মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। এছাড়াও পুজোর দিনগুলিতে যাতে মন্দির চত্ত্বরে ভিড় না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

শুধু কালীপুজোর দিনেই নয়, প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যা এবং চৈত্র মাসে পুজোর আয়োজন করা হয় বালুরঘাটের বুড়া কালী মন্দিরে। করোনার জেরে গত চৈত্র মাসেও শুধুমাত্র শাস্ত্র মতে পুজো হয়েছিল। মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি ভক্ত বা দর্শনার্থীদের। এবারের দীপান্বিতা অমাবস্যাতেও শুধুমাত্র পুজো অনুষ্ঠিত হবে বালুরঘাট বুড়া কালী মন্দিরে। সমস্ত করোনা বিধি মেনেই পুজোর আয়োজন করা হবে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। অন্যান্যবার বালুরঘাট বুড়া কালীপুজোকে কেন্দ্র করে যেমন উন্মাদনা দেখা যায়, তা এবছরও থাকছে না।

 

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা