রাষ্ট্রপতি পদে নিয়োগ চেয়ে সুপ্রিম কোর্টের দরজায়, কী বলল শীর্ষ আদালত?

দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন জগন্নাথ সাওয়ান্ত নামে এক ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের সাংবিধানিক প্রধান অর্থা‍ৎ রাষ্ট্রপতি পদে নির্বাচনে (President Poll) দাঁড়াতে চেয়েছিলেন কিশোর জগন্নাথ সাওয়ান্ত (Kishore Jagannath Sawant)  নামে এক ব্যক্তি। কিন্তু রাষ্ট্রপতি (President Of India) পদে ভোটে লড়ার ইচ্ছেপূরণ হয়নি। তাই দেশের সাংবিধানিক প্রধানের পদে নিয়োগ চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দরজায় কড়া নেড়েছিলেন। শুক্রবার তাঁর সেই আর্জি খারিজ করে দিল বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (justice DY Chandrachud) ও বিচারপতি হিমা কোহলির (Justice Hima Kohli) ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে ওই ব্যক্তির এই ধরনের বিরক্তিকর আবেদন গ্রহণ না করা হয়, তার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিকেও (Supreme Court Registry) নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।  

এদিন শীর্ষ আদালতে নিজের আবেদনের পক্ষে সওয়াল করেন কিশোর জগন্নাথ সাওয়ান্ত (Kishore Jagannath Sawant)। নিজেকে একজন পরিবেশবিদ হিসেবে দাবি করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে লড়ার কোনও সুযোগ পাইনি। দেশ ও বিশ্বের উন্নয়নের জন্যই আমাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করা হোক। কেননা, সাংবিধানিক প্রধানের পদে বসার মতো যোগ্যতা রয়েছে আমার। যে বিপর্যয়ের মুখোমুখি বিশ্ব, সেই বিপর্যয় থেকে রক্ষা করতে পারব।’

কিশোরের কথা শুনে এজলাসে হাসির রোল ওঠে। যদিও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা কোহলি আবেদনকারীকে বলেন, ‘আপনি পরিবেশবিদ হিসেবে কাজ করুন। পরিবেশ নিয়ে ভাষণও দিতে পারেন। কিন্তু আপনি যে পন্থা অনুসরণ করেছেন তা সঠিক নয়।’ এর পরেই আর্জি খারিজ করে ভবিষ্যতে যাতে এই ধরনের আবেদন গ্রহণ না করা হয়, সেই নির্দেশ দেন বিচারপতিরা।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর