কৃষ্ণপীঠে প্রথম কালীপুজো করেছিলেন তিনি, ঘরে ঘরে স্থান পেয়েছে তাঁর তৈরি দেবীরূপ

শৈব, শাক্ত, বৈষ্ণব, গণপত্য এবং সৌর সম্প্রদায়ের তন্ত্র পদ্ধতিগুলির সার নিয়ে তিনি রচনা করেছিলেন বিখ্যাত ‘তন্ত্রসার’ গ্রন্থ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার অন্যতম উৎসব কালীপুজো। বঙ্গে কালীপুজোর প্রচলন করেছিলেন যে মানুষটি তাঁর নাম কৃষ্ণানন্দ আগামবাগীশ। সেই কালীসাধকই নতুন ভাবে শিখিয়েছিলেন তন্ত্রসাধনা। তাঁর জন্ম নদীয়া জেলার নবদ্বীপে।

জনশ্রুতি, ‘নিরাকার’ ভাবে কালীপুজো করার পরে একদিন দেবীর (KALI) কাছে কৃষ্ণানন্দ প্রার্থনা জানিয়েছিলেন, ‘সাকার’ রূপে দেখা দেওয়ার। তাঁর ইচ্ছে হয়েছিল, মূর্তি তৈরি করে দেবীকে আরাধনা করার। রাতে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবীর। বিধান ছিল, রাত ফুরোলেই কৃষ্ণানন্দ যে নারীকে দেখবেন, সেই নারীর রূপই দেবীর সাকার রূপ। পরের দিন তিনি দেখেছিলেন, গাছের গুঁড়িতে ঘুঁটে দিচ্ছেন এক ভদ্রমহিলা। তাঁর বাঁ হাতে গোবর। ডান হাতে করে ঘুঁটে দিচ্ছেন। বরণ কালো, চুল লম্বা। গা ছিল ‘আদুল’। কৃষ্ণানন্দ যেমন ওই মহিলাকে দেখতে পেয়েছিলেন, তেমনই ওই মহিলাও দেখতে পেয়েছিলেন তাঁকে। এরপরেই লজ্জায় জিভ কেটেছিলেন মহিলা। তারপরেই কৃষ্ণানন্দ ওই আদলে তৈরি করেছিলেন দেবীর সাকার রূপ। বাংলার ঘরে ঘরে সেই ‘দক্ষিণা কালী’কেই দেখা যায়। উল্লেখ্য, কৃষ্ণানন্দের আসল পদবী ভট্টাচার্য। তন্ত্রসাধনায় সিদ্ধিলাভ করার পরে তিনি ‘আগামবাগীশ’ উপাধি পেয়েছিলেন। তিনি ছিলেন রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু। নবদ্বীপে ‘আগমেশ্বরী’ মাতার পুজো জনপ্রিয়।

শৈব, শাক্ত, বৈষ্ণব, গণপত্য এবং সৌর সম্প্রদায়ের তন্ত্র পদ্ধতিগুলির সার নিয়ে তিনি রচনা করেছিলেন বিখ্যাত ‘তন্ত্রসার’ গ্রন্থ। তাই নদিয়া শুধু কৃষ্ণপীঠ নয়, কালীপীঠও। নদিয়া মানেই তো কৃষ্ণ, কালী আর মিলেমিশে ‘কৃষ্ণকালী’।

আরও পড়ুন: যিনি কৃষ্ণ তিনিই কালী, কৃষ্ণকালীর কথা… 

     বৈষ্ণব রাস ও শাক্ত রাস মিলে শুধুই ‘রাস’ 

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা