মা কালীর পায়ের কাছে বসে শ্যামাসঙ্গীতের অ্যালবাম প্রকাশ বিধায়কের

শুক্রবার বারাসত আগুয়ান সঙ্ঘে নিজের শ্যামাসঙ্গীতের অ্যালবাম প্রকাশ করেন অশোকনগরে বিধায়ক তথা জেলা পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনার্য দেবী মা কালীর ভক্তের তালিকায় রয়েছেন তাবড় তাবড় রাজনীতিবিদ থেকে সাহিত্যিক, শিল্পীরা। কালীকে নিয়ে স্বতন্ত্র সঙ্গীতের ধারা রয়েছে বাংলা শিল্প ও সঙ্গীত জগতে, যা শ্যামাসঙ্গীত নামে পরিচিত। কবি রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় বহু শ্যামা সঙ্গীত রচনা করেছেন। যা আজও বহুল জনপ্রিয়। অশোকনগরে তৃণমুল বিধায়ক নারায়ণ গোস্বামী মা কালীর ভক্ত তা অনেকের কাছে অজানা নয়। কালী পুজোর প্রাক্কালে শ্যামা মায়ের পায়ের কাছে বসে এবার নিজের গাওয়া শ্যামাসঙ্গীতের অ্যালবাম প্রকাশ করলেন বিধায়ক।

শুক্রবার বারাসত আগুয়ান সঙ্ঘে নিজের শ্যামাসঙ্গীতের অ্যালবাম প্রকাশ করেন অশোকনগরে বিধায়ক তথা জেলা পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। আগুয়ান সঙ্ঘের পুজোমণ্ডপে নিজের কণ্ঠে গাওয়া ‘মা গো আনন্দময়ী’ গানের অ্যালবাম প্রকাশ করেন তিনি। বিধায়ক নারায়ণ গোস্বামী আগুয়ান সঙ্ঘের কালীপুজোর অন্যতম উদ্যোক্তা। এ বছর ৫০ ফুট উচ্চতার কালীমূর্তি নির্মাণ করছে এই ক্লাব। নিজের গানের চর্চা এবং গানের অ্যালবাম নিয়ে নারায়ণ গোস্বামী বলেন, ছোটবেলা থেকেই গানের প্রতি আকর্ষণ ছিল আমার। কাজের চাপে সবসময় গান গাওয়া হয় না। এবারে সেই সুপ্ত ইচ্ছার প্রকাশ ঘটতে চলেছে অ্যালবামের মাধ্যমে। প্রসঙ্গত কালী পুজোর আগে এ বছর দুর্গাপুজোতেও আগমনী গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন নারায়ণ গোস্বামী। তাঁর গান মানুষ শুনলে ভালো লাগবে বলে বিধায়ক জানান।

অন্যদিকে বারাসত আগুয়ান সঙ্ঘের পুজো নিয়ে তিনি জানান, এ বছর আগুয়ান সঙ্ঘের পুজো ৫০তম বর্ষে পদার্পণ করেছে, এ বছর প্রতিমার উচ্চতা করা হচ্ছে ৫০ ফুট। ইতিমধ্যে ৫০তম বর্ষে ৫০ ফুট উচ্চতার প্রতিমা দেখতে উন্মুখ হয়ে রয়েছেন আশেপাশের এলাকার মানুষজন। সাম্প্রতিককালে বারাসতে এত উচ্চতার কালীমূর্তি দেখা যায়নি। নারায়ণবাবু জানান, শুধু বারাসত নয়, এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ আমাদের প্রতিমা দেখতে আসবেন।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি