ঝাড়গ্রাম থানার পুলিশের উদ্যোগে হারানো মাকে ফিরে পেল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম থানার পুলিশ নজির গড়লো। হারানো মাকে তার ছেলের কাছে ফিরিয়ে দিল ঝাড়গ্রাম থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীরা ছেলেধরা সন্দেহে পুলিশের হাতে তুলে দিয়েছিল এক বৃদ্ধাকে। সেই বৃদ্ধাকে আটদিন পর ঝাড়খণ্ড রাজ্যের বুরুডি জেলার পাথরডিহি গ্রামের যুবক ফিরে পেলেন । ওই বৃদ্ধা তার হারানোর মা। অলকা দেবী নাম ওই বৃদ্ধার। গত ১৪ অক্টোবর ঝাড়গ্রাম থানার(Jhargram Police Station) শন্তিনগর(Shantinagar) এলাকায় ইতস্তত ভাবে ঘোরাঘুরি করছিলেন এক বৃদ্ধা। স্থানীয় মানুষজনেরা তাঁকে ছেলেধরা সন্দেহে ঘেরাও করে রাখে ।

ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌছে উদ্ধার করে ওই বৃদ্ধাকে ঝাড়গ্রাম থানায় নিয়ে আসেন। জেরা করে পুলিশ বুঝতে পারে ওই বৃদ্ধা রাস্তাভুলেই ঝাড়গ্রামে পৌছেছেন। নিজের বাড়ির ঠিকানাও বলতে পারছিলেন না।এরপর মহকুমা শাসকের নির্দেশক্রমে তাঁকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সোশ্যাল ওয়েলফেয়ার দফতরের ওয়ান স্টপ সেন্টারে রাখা হয়। সেখানেই সেই বৃদ্ধা  ছিলেন এতদিন।

এর মধ্যে ঝাড়গ্রাম পুলিশ পাশাপাশি থানা এলাকায় ও পাশ্ববর্তী রাজ্যের থানাগুলিতে খবর পাঠিয়ে খবর নেওয়া শুরু করে। এরপর ঝাড়খণ্ড(Jharkhand) রাজ্যের পাথরডিহি গ্রামের রবি কুমার(Rabi Kumar) নামে এক যুবক শনিবার তার মাকে ঝাড়গ্রাম থানায় এসে  শনাক্ত করেন। পুলিশ শনাক্ত করনের জন্য প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে বৃদ্ধাকে তাঁর ছেলের হাতে তুলে দেন। এ রাজ্যের পুলিশের এই উদ্যোগে বেজায় খুশি ছেলে। দীপাবলির আগে হারানো মাকে নিয়ে ঘরে ফিরে গেলেন ছেলে।খুশি ঝাড়গ্রাম থানা।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি