T20 World Cup:পাকিস্তানের জয়ের সম্ভাবনা ক্ষীণ,  বলছে ডন পত্রিকার পোস্টমর্টেম রিপোর্ট

তুলে ধরেছে পাঁচ কারণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। ২২ গজে শুরু হবে ভারত-পাক ‘যুদ্ধ’। হ্যাঁ, যুদ্ধই বটে। সেই যুদ্ধ শুরুর আগে বাবর আজমদের পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করল ডন। তারা পাঁচটি কারণ তুলে ধরেছে। সেই পাঁচ কারণ অস্বীকার করার জো নেই। সেই পাঁচ কারণ (থুড়ি পাঁচ ফোরন) একে একে তুলে ধরা যাক।

এক) ওপেনিং জুটির সমস্যা। বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান কোনওদিন ভালো খেলে, কোনওদিন খারাপ। অর্থাৎ, ওপেনিং জুটিতে প্রবল সমস্যা। দ্য ডন পত্রিকার পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে, ওপেনিং জুটি কোনওক্রমে টিকে যায় (দ্য ডন পত্রিকা ঘটনাটিকে বলছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন) তাহলে পাকিস্তানের কপাল খুললেও খুলতে পারে।

দুই) দলে বাকিদের ধারাবাহিকতার চূড়ান্ত অভাব। দ্য ডন পত্রিকার প্রতিবেদন অনুসারে, মিডল অর্ডারে থাকা ব্যাটসম্যানদের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। পত্রিকার ভাষায় প্রবলেমেটিক মিডল চাইল্ড। এর কারণ তুলে ধরতে গিয়ে পত্রিকা বলছে, চলতি টি –টোয়েন্টিতে মিডল অর্ডারে একাধিকবার বদল করা হয়েছে। কোনও কিছুতেই কাজ হয়নি।

তিন) ফস্কে ক্যাচ, হারল ম্যাচ। কথাতেই আছে ক্যাচ হাত থেকে বেরিয়ে যাওয়া মানেই ম্যাচও হাত থেকে বেরিয়ে যাওয়া। অতীতের বহু ম্যাচ সেই ঘটনার সাক্ষী ছিল। আজকের ম্যাচে তেমন হবে না, এটা জোর দিয়ে বলা যাচ্ছে না।

চার) বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দ্য ডন পত্রিকা জানিয়েছে, ব্যাটসম্যান হিসেবে বাবর আজম তুলনারহিত। কিন্ত অধিনায়কের কাজ শুধু পারফর্ম করা নয়। দলকে নেতৃত্ব দেওয়া, অক্সিজেন জোগান। বাবর আজমের মধ্যে এর ভীষণ অভাব।

পাঁচ) সর্বশেষ কারণ অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের পারফরম্যান্স। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া কোনওকালেই পাকিস্তানের পয়া নয়। ব্যতিক্রম একবার কী দুইবার। সেটা দিয়ে প্রমাণ করা যায় না সব টুর্নামেন্টেই পাকিস্তান জিতবে।

আর রবিবারের টি-টোয়েন্ট ম্যাচে কী হয় সেটাই দেখার।

আরও পড়ুন T20 World Cup: ঘরের মাঠে প্রথম ম্যাচেই কিউইদের কাছে লজ্জার হার অজিদের

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ