ইংরেজদের কাছেও লজ্জার হার, সেমির রাস্তা ভীষণ কঠিন করল টাইগাররা

ফের হার, এবার ডোবালেন ব্যাটসম্যানরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের হার, এবার ডোবালেন ব্যাটসম্যানরা। ফলে বোলারদের আর কিছু করারই থাকল না। ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হার স্বীকার করতে হল বাংলাদেশকে। আর সেই সঙ্গে চলতি টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে রাস্তাটা আরও কঠিন করে ফেলল মাহমুদউল্লাহ অ্যান্ড কোম্পানি। গত ম্যাচে তথা শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্যাচ মিসের বন্যা বইয়ে দিয়েছিলেন টাইগার ব্রিগেড। যার ফলে বড় রান তুলেও ম্যাচ হাতছাড়া হয়ে গিয়েছি তাদের।

তবে সমর্থকরা মনে করেছিলেন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবেন সাকিব, মুশফিকুররা। কিন্তু বুধবার দুপুরে আবুধাবিতে খেলতে নেমে জঘন্য ব্যাটিংয়ের জন্য ভুগতে হল বাংলাদেশকে। লিটন (৯), নইম (৫), সাকিবের (৪) ব্যর্থতার ধাক্কাটা আর কাটিয়ে উঠতে পারল না টাইগাররা। মুশফিকুর রহিম (২৯) এবং অধিনায়ক মাহমুদউল্লাহ (১৯) লড়াই চালালেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ। মিলস, মইন, লিভিংস্টোনদের দাপটে  নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২৪ রান তোলে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। টাইগারদের বোলাররা ইংরেজ ব্যাটসম্যানদের সামনে কোনওরকমের প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বললেই চলে। ৩৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি। ৩৮ বলে ৬১ রান করে ম্যাচের সেরা হয়েছেন জেসন রয়।

  

   

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি