বর্ধমানের জামালপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

Share:

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুর থানা মোড় সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার পরই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। জানা গেছে, সুজিপুর থেকে জামালপুর হয়ে মোটর সাইকেলে খানাকুল ফিরছিলেন উজ্জ্বল কোটাল (২৩) নামে এক ব্যক্তি। জামালপুরের নেতাজী মাঠ এলাকায়  থানা মোড়ের কাছে পিছন থেকে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাইক টিকে। আরোহী ছিটকে পড়েন রাস্তায়। তারপরেই ডাম্পারের(Dumper) চাকায় পিষ্ঠ হয়ে মর্মান্তিক পরিনতি হয় বাইক আরোহীর বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি হুগলীর খানাকুলের(Khanakul) রঘুনাথপুর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায়। দুর্ঘটনার পর মেমারী – তারকেশ্বর রাস্তায় বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল। জামালপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পলাতক চালক ও খালাসির খোঁজ শুরু করেছে পুলিশ। জামালপুর(Jamalpur) এলাকায় প্রায় পথ দুর্ঘটনা (Road Accident)ঘটছে। তাই ওই এলাকায় বেপরোয়া গাড়ির গতি রুখতে এবং নজরদারি চালাতে সিসিটিভি(CCTV) ক্যামেরা একাধিক স্পটে বসানোর সিদ্ধান্ত নিতে চলেছে প্রশাসন।

জামালপুর এলাকায় বেপরোয়া গাড়ির গতি রুখতে একাধিক স্পটে বাম্পার তৈরির দাবি জানিয়েছেন সাধারণ মানুষজন। একই সঙ্গে স্থানীয় পুলিশ(Police) প্রশাসনকে পথ দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানানো হয়েছে।ওই এলাকায় ডাম্পারের বেপরোয়া চলাচল রোখার দাবি জানানো হয়েছে সাধারণ মানুষজনের পক্ষ থেকে।ওই এলাকায় দুর্ঘটনা রুখতে ট্রাফিক আইন(Traffic Rule) কড়া ভাবে বলবৎ করা হচ্ছে।

স্বামীকে বেঁধে স্ত্রীর উপর যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি