উপনির্বাচনের আগে ৫ কোটিরও বেশি লেনদেন, তেলেঙ্গানায় দলীয় প্রার্থীকে কমিশনের নোটিশে অস্বস্তিতে বিজেপি

তেলেঙ্গানার মুনুগোড়ে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মুখে বিজেপি প্রার্থীর ব‌্যাংক অ‌্যাকাউন্টে লেনদেন নিয়ে নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন)।

Share:

নিজস্ব প্রতিনিধি, তেলেঙ্গানা : তেলেঙ্গানার মুনুগোড়ে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (By Election) মুখে অস্বস্তিতে বিজেপি। সেখানকার দলীয় প্রার্থী কে রাজাগোপাল রেড্ডির ব‌্যাংক অ‌্যাকাউন্টে অস্বাভাবিক’ লেনদেন নিয়ে ব‌্যাখ‌্যা চেয়ে নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। শাসক দল টিআরএসের দাবি, নির্বাচনের আগে দল ভাঙানোর জন্যই কোটি টাকার লেনদেন হয়েছে গেরুয়া নেতার ব্যাংক অ্যাকাউন্ট মারফত। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। এর আগে দিল্লি ও ঝাড়খণ্ডেও বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনার চেষ্টার অভিযোগ এসেছিল। 

সূত্রের খবর, বিজেপি প্রার্থীর ব‌্যাংক অ‌্যাকাউন্ট থেকে সম্প্রতি কয়েকজনের অ‌্যাকাউন্টে ৫.২৪ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। পারিবারিকভাবে রাজাগোপাল খনি ব‌্যবসার সঙ্গে যুক্ত। ওই সংস্থার অ‌্যাকাউন্ট থেকেই ২৩ জনের অ‌্যাকাউন্টে এই বিপুল পরিমাণ টাকা পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের কাছে এই ব‌্যাপারে অভিযোগ জানান ওই কেন্দ্রের টিআরএস প্রার্থী সোমা ভরত কুমার। বিজেপির বিরুদ্ধে বিধায়ক ভাঙিয়ে সরকার ভেঙে দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলেছে তেলেঙ্গানার ক্ষমতাসীন টিআরএস। বিজেপি সেই অভিযোগ অস্বীকার করলেও সেটি উপনির্বাচনের আগে গেরুয়া শিবিরের পক্ষে বড় ধাক্কা হিসাবেই দেখছে রাজনৈতিক মহল। রাজ্যের নির্বাচন কমিশন মঙ্গলবার বিকেল চারটের মধ্যে রাজাগোপালকে জবাব দিতে বলেছে। উল্লেখ‌্য, ৩ নভেম্বর মুনুগোড়ায় উপনির্বাচন। রবিবার সেখানে প্রচারে এসেছিলেন টিআরএস সুপ্রিমো তথা তেলঙ্গানার মুখ‌্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি সেখানে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তাঁর সরকার ফেলে দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে বলেন, বিজেপি তাঁর ২০-৩০ জন বিধায়ক কিনতে এজেন্ট পাঠিয়েছিল।

তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা রাজাগোপাল বলেছেন, টিআরএসের মিথ্যাচার প্রকাশ্যে এসেছে। টুইটারে তিনি লেখেন, “মুনুগোড়ের মানুষকে আর আপনারা মিথ্যা বলে বোকা বানাতে পারবেন না কিছুতেই। বিজেপি তেলেঙ্গানার জনগণকে আপনার পারিবারিক শাসন থেকে রক্ষা করবে এবং আপনার নৃশংসতার অবসান ঘটাবে।”

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের