কোহলিদের বিরুদ্ধে এই তারকা ক্রিকেটারকে পাবে না নিউজিল্যান্ড

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে নিউজিল্যান্ডকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে নিউজিল্যান্ডকে। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্যই ডুবতে হয়েছে কিউয়িদের। কারণ, বোলাররা চেষ্টা করলেও রান কম হওয়ার জন্য পাক ব্যাটসম্যানদের আটকাতে পারেনি। ফলে ৫ উইকেটে হারতে হয়েছে কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানিকে।

লকি ফার্গুসনের মতো পেসারকে হারিয়ে আগেই ধাক্কা খেয়েছিল কিউয়ি শিবির। এবার আরও বড়সড় হোঁচোট খেল তারা। ভারতের বিরুদ্ধে মরণ-বাঁচণ ম্যাচে মার্টিন গাপ্টিলকে পাচ্ছে না ব্ল্যাকক্যাপসরা। পাক ম্যাচে পায়ের পাতায় চোট পেয়েছিলেন এই ওপেনার। ফলে তাঁকে ফিল্ডিং করতেও দেখা যায়নি। আর তখন থেকেই তাঁকে ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি রিড বলেছিলেন, গাপ্টিল একদমই সুস্থ বোধ করছে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে ওর পায়ের পাতার কী অবস্থা।

তবে জানা গিয়েছে, এই মুহূর্তে মার্টিন গাপ্টিলের পায়ের যা অবস্থা তাতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তাঁকে মাঠে দেখা যাবে না। আর এই বিষয়টাই বেশ সমস্যায় ফেলেছে কিউয়ি টিম ম্যানেজমেন্টকে। এবার দেখার বিষয় হল পরিবর্ত হিসেবে তারা কাকে খেলান।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি