অবৈধ খনি মামলায় ইডির সমন এড়ালেন সোরেন

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি : ইডির দফতরে হাজিরা এড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemanta Soren)। অবৈধ খনি মামলায় (illegal mining ) আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। আর সেই ইস্যুতে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED) তাঁকে হাজিরার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী, বুধবার ১১টা নাগাদ তাঁর ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে এদিন ইডির দফতরে হাজিরা দেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

এর আগে সকালে পুলিশ সূত্রে জানা যায় যে, সম্ভবত ইডির দফতরে হাজিরা এড়িয়ে যেতে চলেছেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মুখপাত্র মনোজ পান্ডে জানান, মুখ্যমন্ত্রী আইনি পরামর্শ নিচ্ছেন, সমনের বিষয়ে, আর সেই অনুযায়ী তিনি এগোচ্ছেন। ইডির দফতরে হাজিরা এড়িয়ে সোরেন কোনপথে এগোতে চলেছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে জেএমএমএর মুখপাত্রকে যখন প্রশ্ন করা হয়, যে ইডির পাঠানো সমনের জবাব কি হেমন্ত লিখিতভাবে দিয়েছেন? তার কোনও উত্তর দিতে পারেননি তিনি। ফলে ইডির সমনের জবাবে হেমন্ত সোরেন কোনপথে যেতে চলেছেন, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে।

উল্লেখ্য, ঝাড়খণ্ডে অবৈধ খনি খাদান মামলায় আর্থিক তছরুপ ইস্যুতে ১ নভেম্বর ইডির সমন যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে। তাঁর বিরুদ্ধে বেআইনি খনি চালানোর অভিযোগ রয়েছে।  এদিন ইডির দফতরে হাজিরার কথা ছিল। তবে সেই হাজিরা তিনি দেননি। জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে খাদান মামলায় ঝাড়খণ্ড জুড়ে চলা খনিজ উত্তোলন ও তার সম্পর্কিত অর্থের গতিবিধি নিয়ে জিজ্ঞাসা করা হতে পারে। এর আগে হেমন্ত ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্রকে এই তছরুপ কাণ্ডে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতার হয়েছেন পঙ্কজ ঘনিষ্ঠ বাচ্চা যাদব ও প্রেম প্রকাশ। ফলে এই মামলা ক্রমেই চাঞ্চল্যকর মোড় নিতে শুরু করেছে।

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস