ক্যান্সার আক্রান্ত ‘জননী’ খ্যাত টলিউডের বিখ্যাত পরিচালক বিষ্ণু, চিকিৎসার জন্যে যাচ্ছেন মুম্বই

শীঘ্রই মুম্বইয়ের স্ত্রীর সঙ্গে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন পরিচালক। নব্বইয়ের দশকে বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘জননী’।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড জুড়ে একের পর এক দুঃখের খবর। গত মঙ্গলবার আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ক্যান্সারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। জীবনের এই কঠিন যুদ্ধ থেকে কোনোভাবেই যেন নিস্তার পাচ্ছেন না এহেন জনপ্রিয় অভিনেত্রী। হাসপাতালের সূত্র থেকে জানা গিয়েছে, ৭২ ঘন্টা কেটে যাওয়ার পরেও অভিনেত্রীর জ্ঞান ফেরে নি।

এই রেশ কাটতে না কাটতেই জানা গিয়েছে, আরও এক তারকা মারণরোগ ক্যান্সারে আক্রান্ত। শীঘ্রই তিনি চিকিৎসার জন্যে মুম্বই রওনা দেবেন বলে খবর। তাঁকে মোটামুটি সবাই চেনেন। বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় পরিচালক বিষ্ণু পালচৌধুরী গত কয়েক সপ্তাহ ধরেই বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘জননী’ ধারাবাহিকের পরিচালক ছিলেন তিনি।

শোনা গিয়েছে, বর্ষীয়ান পরিচালক গত কয়েক সপ্তাহ ধরেই ফুসফুস সংক্রান্ত সমস্যার কারণে ভুগছিলেন। তারপর নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁরও ফুসফুসে মারণরোগ ক্যান্সার বাসা বেঁধেছে। একবার একটি বেসরকারি সংবাদমাধ্যমে পরিচালক নিজেই জানিয়েছিলেন, “আমি একটু বেশিই ধূমপান করতাম। তার জন্যই হয়তো শেষ বয়সে শরীরে ক্যান্সার বাসা বাঁধল। চিকিৎসকরা বলেছেন, এই মুহূর্তে চতুর্থ স্টেজে রয়েছি আমি। রবিবার মুম্বই যাব, টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা করার জন্য।”

সূত্রের খবর, এই মুহূর্তে ভাল মতো কথাও বলতে পারছেন না পরিচালক। একটু কথা বললেই হাঁপিয়ে যাচ্ছেন। সঙ্গে তাঁর বুকেও অসম্ভব ব্যথা। শুক্রবার সকালেই কলকাতার হাসপাতাল থেকে ছুটি নিয়েছেন তিনি। শীঘ্রই মুম্বইয়ের স্ত্রীর সঙ্গে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন পরিচালক। নব্বইয়ের দশকে বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘জননী’। এখানকার মতো তখনকার দিনে চ্যানেলে ভুরি ভুরি ধারাবাহিক ছিল না। একটা-দুটো ছিল তাই একেবারে খ্যাতির শীর্ষে পৌঁছে যেতো। জননী ধারাবাহিকের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে খ্যাতি লাভ করেন পরিচালক বিষ্ণু। প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবী এবং সন্তু মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক টলিপাড়ার অন্যতম দীর্ঘ মেগা হিসাবে স্বীকৃত আজও।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার