ডানা মেলছে বেড়া ভাঙার সাহস, একাদশে তৃতীয় লিঙ্গ হিসাবে পরিচয় ৫০০ পড়ুয়ার

২০২২ সালে প্রথমবার একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের ফর্মে লিঙ্গ পরিচয়ে ‘তৃতীয় লিঙ্গ’-র (Third Gender) অপশন রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের মধ্যে আজও নাক সিঁটকানোর প্রবণতা রয়েছে তৃতীয় লিঙ্গের মানুষকে দেখে। সমাজে আজও দমন পীড়ন চালানো হয় এই ধরণের মানুষের উপর। সেই আবহে মন ভালো করে দেয় একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের পরিসংখ্যান। রেকর্ড সংখ্যক তৃতীয় লিঙ্গের পড়ুয়া নিজেদের লিঙ্গ পরিচয় প্রকাশ করেছে। প্রসঙ্গত এ বছরই প্রথম পুরুষ ও মহিলার বাইরে অন্য লিঙ্গ পরিচয়কে নথিভুক্ত করার সুযোগ রেখেছিল সংসদ।

২০২২ সালে প্রথমবার একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের (Registration) ফর্মে লিঙ্গ পরিচয়ে ‘তৃতীয় লিঙ্গ’-র (Third Gender) অপশন রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইনে ফর্ম ফিলআপ হয়েছে এ বছর। একাদশ শ্রেণির সেই রেজিস্ট্রেশনে দেখা গিয়েছে প্রায় ৫০০ পড়ুয়া নিজেদের তৃতীয় লিঙ্গের মানুষ পরিচয় দিয়েছে। এতদিন নিজেদের তৃতীয় লিঙ্গের পড়ুয়াদের পরিচয় জানানোর কোনও সুযোগ ছিল না রেজিস্ট্রেশনের ফর্মে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, কলা, বাণিজ্য ও বিজ্ঞান – তিনটি  শাখাতেই পুরুষ বা মহিলা না লিখে তৃতীয় লিঙ্গ হিসাবে নিজদের পরিচয় দিয়ে রেজিস্ট্রেশন করেছে পাঁচশোর বেশি পড়ুয়া। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে এই একশোর কম হলেও কলা শাখায় সংখ‌্যাটা চারশো পেরিয়ে গিয়েছে। রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে এই পরিচয় জানানোর সুযোগ থাকলেও স্কুল স্তরে এই পরিচয় জানানোর কোনও সুযোগ ছিল না। তবে চলতি বছর থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBHSC) স্কুলশিক্ষার ক্ষেত্রে এই পরিচয় জানানোর স্বীকৃতি দিয়েছে। বিষয়টি নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, তৃতীয় লিঙ্গকে আইনত স্বীকৃতি দেওয়া হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মেলে স্বীকৃতি। স্কুলশিক্ষাতেও সেই স্বীকৃতি দিতে একাদশ শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশনের পোর্টাল তৈরির সময়ই লিঙ্গ পরিচয়ে পুরুষ, মহিলার সঙ্গে ‘অন্যান্য’ তথা তৃতীয় লিঙ্গের সংযোজনের সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মাধ্যমে আমরা একটা ইতিবাচক দিকে এগোচ্ছি বলে মনে করছি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষাজগতের সঙ্গে যুক্ত মানুষজন।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ