চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি নেতার বিরুদ্ধে ‘যৌন নির্যাতনের’ অভিযোগ যুব মোর্চার নেতার

নিজস্ব প্রতিনিধি: বিজেপির (BJP) রাজ‌্য নেতা লোকনাথ চট্টোপাধ‌্যায়ের বিরুদ্ধে এবার যৌন নির্যাতনের অভিযোগ আনলেন বিজেপির যুব মোর্চার আইটি সেলের ইনচার্জ মণীশ বিসা। পোস্তা থানায় অভিযোগ দায়ের করেছেন মণীশ।

পুলিশ সূত্রে খবর, লোকনাথ চট্টোপাধ‌্যায়ের বিরুদ্ধে মারধর, জোর করে আটকে রাখা, ধর্মীয় বিশ্বাসে আঘাত করা, জোর করে অন্যত্র নিয়ে যাওয়া, বিকৃত যৌনতা, যড়যন্ত্র সহ একাধিক ঘারায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,২৬ থেকে ২৯ অক্টোবরের মধ্যে শারীরিক নির্যাতন করা হয়েছে মণীশকে। বিজেপির রাজ‌্য নেতার বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগের ফলে তোলপাড় পড়ে গিয়েছে দলের অন্দরে। স্বাভাবিকভাবে চাপে পড়েছে বঙ্গ বিজেপি।

অভিযোগকারী যুব মোর্চার আইটি সেলের ইনচার্জ মণীশের দাবি, যুব মোর্চার রাজ‌্য সভাপতি ডা. ইন্দ্রনীল খাঁকে তিনি মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী প্রত্যেককেই বিষয়টি জানানো হয়েছে। মণীশের অভিযোগ, দলের কাজের অজুহাতে তাঁকে সিকিমে নিয়ে গিয়েছিলেন লোকনাথ। সেখানে তাঁর উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছিল। তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে কোনও রকমে সেখান থেকে পালিয়ে আসেন। আরপিএফ-এর সাহায্যে ফোন উদ্ধার করে কলকাতায় ফিরে আসেন। এই আবহে লোকনাথকে দলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত  ২০২১ সালে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন এই লোকনাথ। তিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য হন। এহেন নেতার বিরুদ্ধে এমন অভিযোগে চরম অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ