হালিশহরে খালি বাড়িতে ব্যবসায়ীকে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, হালিশহর: উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত হালিশহরে(Halisahar)জেটিয়া পঞ্চায়েত এলাকায় বাড়ি থেকে রক্তাক্ত ব্যক্তির দেহ উদ্ধার হয়।ঘটনাস্থলে তদন্তে যায় জেটিয়া থানার পুলিশ।
রবিবার সকাল নটা নাগাদ বাড়ির কাজের মহিলা কাজ করতে এসে বাড়িতে দেখতে পায় দরজা খোলা অবস্থায় আছে। বাড়ির মালিক ভাস্কর ব্যানার্জি(Bhaskar Banerjee) (৬০) র দেহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। বাড়িতে একাই ছিলেন বছর ৬০ -র ব্যক্তি ।ছেলে মেয়ে দুজনেই কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়িতে একাই ছিলেন।

ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় জেঠিয়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিচারিকা উজ্জ্বলা দাসের(Ujjala Das) বয়ান প্রত্যক্ষদর্শী হিসেবে রেকর্ড করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের(Police)অনুমান কোন পরিচিত আততায় যখন বাড়িতে কেউ ছিল না সেই সময় এসেছিল এবং ওই ব্যবসায়ীকে খুন করে।

এই খুনের পেছনে পুরনো শত্রুতা বা ব্যবসায়ীগত শত্রুতা অথবা পারিবারিক কোনো শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে সম্পত্তিকে কেন্দ্র করে এই খুন কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।জেঠিয়া থানার পুলিশ তদন্তে জানতে পেরেছে পরিচারিকা উজ্জ্বলা দাস যখন সকালে কাজ করতে এসেছিলেন তখন ঘরের ভেতর আলো জ্বলছিল। জানালার পর্দা দেওয়া ছিল। অতএব এর থেকে নিশ্চিত পুলিশ(Police) যে পরিচিত কোন ব্যক্তি এসে ওই ব্যবসায়ীর উপরে হামলা চালিয়েছে।নিহত ব্যক্তির কর্মসূত্রে বিদেশে থাকা ছেলেমেয়েকে জরুরি বার্তা দিয়ে ডেকে পাঠিয়েছে পুলিশ ।একই সঙ্গে পরিচালিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?