মাছ, মাংস ও ডিম সহযোগে কালীপুজো হয় দিনের বেলায়

প্রথমে মা এখানে খোলা আকাশে নীচে থাকতেন। কালের নিয়মে তৈরি হয়েছে পাকা মন্দির। যদিও উপরের ছাউনি টিনেরই রয়েছে। অতীতে এই চট্টোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে দুর্গাপুজোও করা হত।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: সাধক বামাক্ষ্যাপার প্রধান শিষ্য তারাখ্যাপার হাতে প্রতিষ্ঠিত পুজো আজও হয়ে আসছে দক্ষিণ দিনাজপুর জেলার ব্লকের খাঁপুর এলাকায়। মা এখানে জয়কালী নামে পরিচিত। শুরু থেকেই বীরাচারী মতে পুজো হয়ে আসছে। আর তাই মাছ, মাংস, ডিম সহযোগে ভোগ নিবেদন করা হয়। তবে এই পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, দিনের বেলার হয় পুজোর আয়োজন।

জেলার সদর শহর বালুরঘাট থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত খাঁপুর এলাকাটি। অতীতে এই অঞ্চলের জোরদার চট্টোপাধ্যায়ের পরিবারের আমালেই জয়কালী মায়ের পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা হয়। প্রথমে মা এখানে খোলা আকাশে নীচে থাকতেন। কালের নিয়মে তৈরি হয়েছে পাকা মন্দির। যদিও উপরের ছাউনি টিনেরই রয়েছে। অতীতে এই চট্টোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে দুর্গাপুজোও করা হত। বর্তমানে সেই পুজো অবশ্য হয় না। কিন্তু ভক্তিভরে কালীপুজোর চল এখনও রয়েছে।

চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরাই তাদের গৃহদেবী কালীকে পঞ্চমুন্ডির আসনে পুজো করেন। ঘোর বীরাচারী মতে মাকে এখানে পুজা করা হয় বলে এখানে বলি প্রথা বর্তমান। অতীতে এখানে কালীপুজোর রাতে পুজো করা হলেও এখন কালীপুজোর আয়োজন করা হয় দিনের বেলাতেই। কিন্তু কেন এই নিয়ম বদল, সে সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা পাওয়া যায়নি। সারা বছর ধরে এখানে মাকে অন্নভোগ দেওয়া হয়। পরিবারের এক সদস্য সমীর চট্টোপাধ্যায় জানান, সেই সমস্ত নিয়মই মেনে আসা হচ্ছে বংশ-পরম্পরায়।

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?