Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্রয়াত পরিচালক রাকেশ কুমারের স্বরণসভায় যোগ দেবেন না অমিতাভ বচ্চন

আমার একজন সহকর্মী আমাদের এবং বিশেষ করে আমাকে ছেড়ে চলে গেলেন। রাকেশ শর্মাকে প্রায়শই আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে ঠাট্টা করতাম। একের পর এক সবাই তারকাদের দেশে চলে যাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক শোক বার্তা। কিছুদিন আগেই আমরা হারিয়েছি বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবকে। দিন কয়েক আগেই জিম করতে গিয়ে আচমকাই প্রয়াত হয়েছেন বলিউডের জনপ্রিয় টেলি অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। দুজনেই প্রায় একইভাবে প্রয়াত হয়েছেন। এছাড়াও চলতি বছরের শুরু থেকেই একের পর এক তারকাদের মৃত্যু সত্যিই বলিউডকে শোকে ঘিরিয়ে রেখেছে আজও।

সম্প্রতি প্রয়াত হলেন প্রবীণ বলিউড চলচ্চিত্র নির্মাতা-পরিচালক রাকেশ কুমার। জানা গিয়েছে, গত ১০ নভেম্বর মুম্বইতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮১ বছর। বলিউডের ৭০-৮০ যুগে তাঁর হাতে নির্মিত একাধিক সিনেমা ব্লকবাস্টার ছবিতে রূপ নিয়েছিল।

খুন পাসিনা, দো অর দো পাঁচ, মিস্টার নটওয়ারলাল, এবং ইয়ারানা ছবির মতো আরও একাধিক সিনেমা তিনি বলিউডকে উপহার দিয়েছেন। সূত্রের খবর, রাকেশ কুমার দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। বর্তমানে তাঁর পরিবারে রয়েছে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। জানা গিয়েছে, আজ ১৩ নভেম্বর মুম্বইয়ের আন্ধেরিতে তাঁর স্মরণে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন বলিউডের সব একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা। অভিনেতা অমিতাভ বচ্চনের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রাকেশ শর্মা।

তাঁর স্মৃতির উদ্দেশ্যে অমিতাভ শনিবার রাতে নিজের টুইটারে গিয়ে পরিচালক কে স্মরণ করে লিখেছেন, “রাকেশ ‘সবচেয়ে স্নেহশীল এবং দয়ালু মানুষ’ ছিলেন। আমার একজন সহকর্মী আমাদের এবং বিশেষ করে আমাকে ছেড়ে চলে গেলেন। রাকেশ শর্মাকে প্রায়শই আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে ঠাট্টা করতাম। একের পর এক সবাই তারকাদের দেশে চলে যাচ্ছেন। কিন্তু রাকেশের মতো কেউ কেউ এমন একটি ছাপ রেখে যায় যা মুছে ফেলা বা ভুলে যাওয়া খুব কঠিন। তিনি একজন অত্যন্ত স্নেহশীল এবং সদয় মনের মানুষ, তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য! না আমি তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যেতে কোনও দ্বিধা করব না। আপনাকে চিরকাল মনে রাখব।”

রাকেশ কুমারের পরিবারের সদস্যরা মিডিয়ায় জানিয়েছেন, “রাকেশ কুমারের প্রেমময় স্মৃতির (18 অক্টোবর, 1941 – নভেম্বর 10, 2022) উদ্দেশ্যে অনুগ্রহ করে আমাদের সঙ্গে তাঁর প্রার্থনা সভায় যোগ দিন। যা রবিবার, ১৩ নভেম্বর, ভোজসভায়, দ্য সেলিব্রেশন স্পোর্টস ক্লাব, গার্ডেন নং 5, লোখান্ডওয়ালা, আন্ধেরিতে বিকেল ৪ টে থেকে অনুষ্ঠিত হবে। রাকেশ কুমারের দেওয়া সুপারহিট চলচ্চিত্র গুলির মধ্যে ছিল, ইয়ারানা, মিস্টার নটওয়ারলাল, খুন পাসিনা এবং দো অর দো।  

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার