মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিমানের ভিতরেই আচমকা বসে গেল গানের আসর। আকাশপথে তখন শুধুই সুরের মূর্ছনা। কেউ গাইছেন, কেউ আবার গলা মেলাচ্ছেন। আর যাত্রীদের এমন আনন্দের মধ্যমণি হয়ে উঠলেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। রায়পুর থেকে মুম্বইগামী বিমানে সহযাত্রী হিসাবে প্রিয় গায়ককে পেয়ে আবদার চেপে রাখতে পারলেন না যাত্রীরা। কেউ শুনতে চাইলেন তাঁর পুরনো দিনের গান, কেউ আবার নিজেই গেয়ে উঠলেন সোনুর জনপ্রিয় গান। যাত্রীদের এমন ভালবাসায় সাড়া দিয়ে শেষ পর্যন্ত গানের আসরে যোগ দিলেন গায়কও। তাঁর কণ্ঠে একের পর এক গান শুনে মুগ্ধ সহযাত্রীরা। সাধারণ বিমানযাত্রার মাঝেই তৈরি হল এক অসাধারণ মুহূর্ত। সেই ভিডিয়োই এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের (এইমস) বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘ওরিয়ানা ফেস্ট’-এ গান গাইতে গিয়েছিলেন সোনু। অনুষ্ঠান শেষে পরের দিন মুম্বই ফিরছিলেন তিনি। আর সেই ফেরার পথেই  তৈরি হয় এই মুহূর্ত। বিমানে সোনুকে দেখতে পেয়েই উচ্ছ্বাসিত হয়ে যায় সহযাত্রীরা। শুরু হয় গানের আসর। কেউ গেয়ে ওঠেন ‘কল হো না হো’, কেউ আবার ‘ম্যায় আগর কহুঁ’ গানটি শোনান। যাত্রীদের সঙ্গে গলা মেলানোর পাশাপাশি সোনুও গেয়ে শোনান নিজের একাধিক জনপ্রিয় গান। মুহূর্তগুলি মোবাইলের ক্যামেরায় বন্দি করে রাখেন অনেকে। পরে সমাজমাধ্যমে এই অভিজ্ঞতার কথা ভাগ করে নেন গায়ক নিজেই। যাত্রীদের এমন ভালবাসাকে স্বপ্নের মতো বলে উল্লেখ করেন তিনি। সকলকে ধন্যবাদ জানান।


আরও পড়ুনঃ ১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

প্রায় চার দশক ধরে হিন্দি সঙ্গীতজগতে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন সোনু। তাঁর কণ্ঠে মুগ্ধ একাধিক প্রজন্ম। মঞ্চের আলো ঝলমলে পরিবেশের বাইরে, একেবারে সাধারণ বিমানযাত্রার মধ্যেও শ্রোতাদের সঙ্গে তাঁর এই মুহূর্ত ফের বুঝিয়ে দিল, শিল্পী ও অনুরাগীর সম্পর্কের বাঁধন কতটা গভীর হতে পারে।

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক