শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড়ের দাপট কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে আবহাওয়া। তবে এখনই বৃষ্টির হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না। স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আকভান। তার প্রভাবেই শনিবারও দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আবার কোথাও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তবে সপ্তাহের শুরু থেকেই বদলাবে পরিস্থিতি। মঙ্গলবার থেকে রাজ্যে ফিরতে পারে শুষ্ক আবহাওয়া। পাশাপাশি ধীরে ধীরে নামতে শুরু করবে রাতের তাপমাত্রাও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, স্থলভাগে প্রবেশের পর ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার রাতের মধ্যেই সেটি ওড়িশার মধ্যভাগে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আজ শনিবারের মধ্যে তা সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে আরও শক্তিক্ষয় করতে পারে। তবে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট প্রভাবেই শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতের পাশাপাশি দমকা হাওয়ার সতর্কতা রয়েছে।

আরও পড়ুন: খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মালদা ও দক্ষিণ দিনাজপুরের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে শনিবারের তুলনায় বৃষ্টির দাপট অনেকটাই কমবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস। শনিবার সকাল থেকেই বৃষ্টি কলকাতায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিতে বিরতি মিলতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। রবিবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার