Loading live market data...
Loading active stocks...
Connecting...

পুলিশি অভিযানে অবৈধ মজুত রাখা কয়লা উদ্ধার, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: গোপনসুত্রে খবর পেয়ে কাঁকড়তলা থানার ওসি সামিম খানের (Samim Khan)নেতৃত্বে বিশেষ পুলিশি অভিযান চালিয়ে স্থানীয় থানা এলাকার বাবুইজোড় গ্রামের শান্তিপুরে সাগর মন্ডলের(Sagar Mondal) বাড়িতে অবৈধভাবে মজুত থাকা কয়লা উদ্ধার করে। যার পরিমাণ প্রায় আট টন । অবৈধ মজুত কয়লার পাশাপাশি সাগর মণ্ডলকে ও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।রবিবার ধৃতকে দুবরাজপুর আদালতে(Dubrajpur Coat) তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।পরবর্তীতে আগামী ২৫ শে নভেম্বর ধৃত সাগর মন্ডলকে ফের আদালতে তোলা হবে বলে ভারপ্রাপ্ত সরকারি আইনজীবী জানান।

অবৈধ কয়লা(Coal) মজুত রাখার জন্য সাগর মন্ডলের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।সাগর মন্ডলের ইট ভাটার ব্যবসা রয়েছে বলে জানা যায়। বাড়িতে এত পরিমাণ অবৈধভাবে মজুত রাখা কয়লা কারণ এবং কোথা থেকে এত পরিমাণ কয়লা নিয়ে আসা হয়েছে, তা খতিয়ে দেখছে কাঁকরতলা থানার পুলিশ(Kakra P.S.)। কোন চক্রের সঙ্গে ধৃত সাগর মন্ডল যুক্ত তা জানতে পুলিশ তদন্ত শুরু করে। একই সঙ্গে কোন রুট দিয়ে এই কয়লা পাচার হতো তা তা জেনে বাকিদের সন্ধানে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,এর আগে বীরভূম জেলার দুবরাজপুরে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেলে করে চোরাই কয়লা পাচার হওয়ার সময় একাধিক মোটরসাইকেল(Motorcycle) আটক করে ।কখনো দুধের কন্টেনাতে করে কয়লা পাচার হচ্ছে কখনো বা মোটরসাইকেল বা অন্য কোন পদ্ধতিতে পাচারকারীরা চোরাই কয়লা পাচার করছে। এই চক্রগুলিকে রুখতে জোর কদমে অভিযান চালাচ্ছে জেলা পুলিশ

ঘরে বসেই চাকরির সুযোগ, প্রায় দু’হাজার কর্মী নিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক, কারা যোগ্য?

আইপিএলে ‘হানিট্র্যাপের’ আশঙ্কা , কড়া নির্দেশিকা BCCI-এর

৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ

‘এটা আমার কাছে সারপ্রাইজ’, ৬৯৬ নম্বর পেয়ে মাধ্যমিকে দ্বিতীয় বীরভূমের প্রিয়তোষ

সদ্যোজাত শিশুর হাত–পা ইট দিয়ে বাঁধা, ভাগীরথী নদীতে ফেলে চম্পট অভিযুক্ত

পুলিশি জেরার ভয়ে লকারের চাবি গিলে ফেললেন আসামি, উদ্ধার করতে ১০ কেজি কলা খাওয়াল পুলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

৫টি সহজ পনির মেরিনেড যা প্রতিদিনের খাবারে এনে দেবে অসাধারণ স্বাদ

‘মায়ের জন্যই এমন সাফল্য এসেছে’, মাধ্যমিকে প্রথম হয়ে জানাল অভিরূপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে