আপনারও কি ‘লাল সিং চাড্ডা’ ভাল লেগেছে? তবে আমির খানকে পাঠান ৫০০ টাকা

আপনি যদি এতই ক্ষমাপ্রার্থী হন, তাহলে আপনার উচিত আমির খান প্রোডাকশনের অ্যাকাউন্টে ৫০০ টাকা ট্রান্সফার করা। আপনাদের বোকামির কারণে প্রযোজকরা ক্ষতির মুখে পড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১১ অগস্ট মুক্তি পেয়েছিল বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খান অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’। যে ছবিটি আমির খানের প্রায় ৪ বছর পর অভিনয়ের প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছিল। করোনা মরসুম কাটিয়ে ফের মূল স্রোতে ফিরেছিলেন আমির। কিন্তু কাজের কাজ কিছুই হল না, যা যা প্রত্যাশা নিয়ে ছবিটি তৈরি করেছিলেন আমির, তার আশানুরূপ ফল তো মেলেই নি, উল্টে নেটপাড়ার একাধিক কটাক্ষের সম্মুখীন হতে হয় আমিরকে।

এই ছবি মুক্তির প্রথমদিন থেকেই বক্সঅফিসে একেবারে মুখ থুবরে পড়ে আমিরের ‘লাল সিং চাড্ডা’। এমনকী টুইটারে বয়কট লাল সিং চাড্ডা ট্রেন্ডিংয়ে একেবারে জেরবার হয়ে গিয়েছিল। ছবিটি মাত্র কয়েকদিন প্রেক্ষাগৃহে গৃহীত হয়েছিল, ৫০ কোটি টাকাও আয় করতে পারে নি এই ছবি। বলিউডে তিনি খানের মধ্যে আমির অন্যতম। তাঁর ছবি আসা মানেই বক্সঅফিসে তা হিট হবেই। এই ধারণাই লাল সিং চাড্ডার ফ্লপ এক্কেবারে নির্মূল করে দেয়।

যাই হোক এতদিন চুপ থাকলেও সম্প্রতি এই ছবির আর এক অভিনেতা মানব ভিজ বয়কটের প্রবণতা সম্পর্কে মুখ খুললেন। মিড-ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মানব বলেছেন, “বয়কটের প্রবণতা খুবই বিভ্রান্তিকর। অনেকে টুইটারে আমার কাছে ক্ষমা চেয়েছেন, বলেছেন যে তাঁরা বয়কটের প্রবণতা অনুসরণ করে প্রেক্ষাগৃহে লাল সিং চাড্ডা দেখতে যাননি, ভুল করেছিলেন। কিন্তু যখন তাঁরা নেটফ্লিক্সে দেখেছিল এই ছবি তখন তাঁরা এটি খুব পছন্দ করেছিল। আমি বলেছিলাম, ‘আপনি যদি এতই ক্ষমাপ্রার্থী হন, তাহলে আপনার উচিত আমির খান প্রোডাকশনের অ্যাকাউন্টে ৫০০ টাকা ট্রান্সফার করা। আপনাদের বোকামির কারণে প্রযোজকরা ক্ষতির মুখে পড়েছেন।”

অদ্বৈত চন্দন পরিচালিত লাল সিং চাড্ডা মুলত একটি কমেডি-নাটক ছিল৷ যেটি ১৯৯৪ সালের ব্লকবাস্টার হিট হলিউড ছবি ফরেস্ট গাম্প চলচ্চিত্রের রিমেক। মানব ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, করিনা কাপুর, নাগা চৈতন্য এবং মোনা সিং। ছবিতে মানব আমিরের ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, একজন পাকিস্তান সেনা কমান্ডার যিনি লালের সঙ্গে বন্ধুত্ব করেন। ফিল্মটি ১৮০ কোটি বাজেটে তৈরি করা হলেও বিশ্বব্যাপী ৯০ কোটির কম আয় করেছিল। মানবকে লাল সিং চাড্ডার আগে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৭ সালে কাশ্মীরের পটভূমিতে নির্মিত কাল্পনিক থ্রিলার তানাভ-এ। শোটি পরিচালনা করেছেন সুধীর মিশ্র এবং শচীন মমতা কৃষ্ণ। শোয়ে অংশগ্রহণ করেছিলেন, আরবাজ খান, সুমিত কৌল, রজত কাপুর, শশাঙ্ক অরোরা, জারিনা ওয়াহাব, একতা কৌল, ওয়ালুচা দে সুসা, দানিশ হুসেন, সত্যদীপ মিশ্র এবং সুখমনি সাদানা। মানবকে পরবর্তীতে বিবেক বুদাকোটি পরিচালিত সামাজিক নাটক পাটনা শুক্লায় দেখা যাবে। যেখানে আরও দেখা যাবে রবিনা ট্যান্ডন, চন্দন রায় সান্যাল, সতীশ কৌশিক, যতীন গোস্বামী এবং অনুষ্কা কৌশিক। এদিকে আমির খানের আসন্ন প্রজেক্ট “চ্যাম্পিয়নস”-এ আমিরকে প্রযোজক হিসেবে দেখা গেলেও অভিনেতা হিসেবে দেখা যাবেনা।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের