কাস্টিং কাউচের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন রণবীর সিং

আমার মনে হয় আমি একজন পরিশ্রমী। তখন সে বলল, 'ডার্লিং, স্মার্ট হও, সেক্সি'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান প্রজন্মের বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম রণবীর সিং। যিনি কিনা অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের স্বামীও বটে। একসঙ্গে কেটে গেল ৪টি বছর তাঁদের বিবাহিত জীবন। রনবীর সিং, তিনি কোনও স্টারকিড নন। সুতরাং আর পাঁচটা সুপারস্টারদের মতো তাঁকেও অনেক স্ট্রাগল করে বলিউডে নিজের জায়গা বানাতে হয়েছে। তবে এই নায়ককে নিয়ে চর্চার শেষ নেই। কখনও ন্যুড ফটোশ্যুট প্রকাশ্যে সমাজের কাছে কলুষিত হচ্ছেন তিনি, আবার বউয়ের প্রতি নিজের ভালবাসা জাহির করে তরুণ প্রজন্মের অনুপ্রেরণা বনছেন।

যাই হোক, আগে তো বলিউডে প্রতিষ্ঠা তারপর দীপিকাকে নিজের ঘরণী করে তোলা। হ্যাঁ, গোটা বিশ্বের দরবারে বলিউডের কদর আলাদাই। তবে এই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন কার না নেই, অনেকে চোখে একরাশ স্বপ্ন নিয়ে বলিউডে এলেও সফলতা পান না খুব সহজেই। বেশিরভাগ ক্ষেত্রেই অভিনেতা হোক বা অভিনেত্রী কাস্টিং কাউচের শিকার হতে হয়। যে তালিকায় নাম রয়েছে স্বয়ং রনবীর সিং-এরও।

সম্প্রতি মারাকেচ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়ে, একটি মিডিয়া কথোপকথনে নিজের বলিউড যাত্রার বিষয়ে মুখ খুলেছিলেন রণবীর। যেখানে অভিনেতা কাস্টিং কাউচের বিষয়েও কথা বলেছেন। তাঁর সঙ্গেও এমন ঘটনা ঘটেছিল, সেই অগ্নিপরীক্ষার কথা স্মরণ করে নায়ক বলেন, “একজন প্রযোজক আমাকে একটি জায়গায় ডেকে বলেন, ‘আপনি কি কঠোর পরিশ্রমী, না একজন স্মার্ট কর্মী?’। তখন আমি নিজেকে স্মার্ট বলে মনে করিনি, তাই আমি বললাম, ‘আমার মনে হয় আমি একজন পরিশ্রমী। তখন সে বলল, ‘ডার্লিং, স্মার্ট হও, সেক্সি’। সাড়ে তিন বছর আমি এই ধরনের কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, এবং আমি মনে করি সেই সময়টাই আমাকে আজ মূল্যবান করে তুলেছে।”

রণবীর বড় বলিউড ব্রেক পেয়েছিলেন ব্যান্ড বাজা বারাতের মাধ্যমে। তিনি যশ রাজ ফিল্মসের ‘লেডিস বনাম রিকি বাহল’, সম্প্রতি জয়েশভাই জোর্দার-এও অভিনয় করেছেন। এছাড়া রণবীর সিং-এর ফিল্মোগ্রাফিতে হিট ছবিগুলির মধ্যে রয়েছে, লুটেরা, গোলিয়ন কি রাসলীলা রাম-লীলা, বাজিরাও মাস্তানি এবং “পদ্মাবত,” গলি বয়, সিম্বা এবং সূর্যবংশীতে একটি ক্যামিও চরিত্রের মতো একাধিক সমালোচকদের প্রশংসিত প্রকল্পগুলি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি কবির খানের স্পোর্টস ড্রামা 83-এও অভিনয় করেছিলেন, যেখানে তিনি ক্রিকেটের কিংবদন্তি কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছিলেন। কাজের পরিপ্রেক্ষিতে, রণবীর সিংকে জয়েশভাই জোর্দারে শেষ দেখা গিয়েছিল। তাঁকে পরবর্তীতে সার্কাস-এ দেখা যাবে, এছাড়াও করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানিতেও অভিনয় করবেন, ছবিতে তাঁর সহশিল্পী আলিয়া ভাট।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের