ফ্রান্স শিবিরে বিপর্যয়, আহত স্ট্রাইকার

বিশ্বকাপে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগেই ফ্রান্স শিবিরে বিপর্যয়। দলের গুরুত্বপূর্ণ খেলোয়ার আরবি লেইপজিগস ক্রিস্টোফার এন কুনকু। চোট এতটাই গুরুতর যে এবারের বিশ্বকাপে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। ক্রিস্টোফারের পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছে ব়্যান্ডাল কোলো মুয়ানিকে। মুয়ানি বর্তমানে ক্লাবের হয়ে জাপানে রয়েছেন। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেখান থেকে তিনি সরাসরি কাতার যাবেন। বৃহস্পতিবার সকালে তাঁর কাতার পৌঁছে যাওয়ার কথা। ফ্রান্স তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড হয়েছে। আপলোড হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মঙ্গলবার অনুশীলন চলছিল। অনুশীলন চলাকালীন এক রিয়েল মাদ্রিদের মিডফিল্ডার এডুয়ার্ডো ক্যামাভিঙ্গার সঙ্গে ধাক্কাধাক্কি হয়। কুনকু চোট পান বাঁ পায়ে। যন্ত্রণায় ছটফট করছিলেন। মাঠ থেকে তাঁকে বাইরে নিয়ে আসা হয় স্ট্রেচারে করে।

কুনকু এখনও পর্যন্ত ২৩ বার মাঠে নেমেছেন। ২৩ ম্যাচে তাঁর গোল আট। এই সামান্য কয়টি ম্যাচ খেলে পেয়েছেন বেশ কয়েকটি খেতাব। জাতীয় দলের হয়ে প্রথমবার তাঁকে মাঠে নামতে দেখা যায় গত সেপ্টেম্বরে। খেলেছিলেন অস্ট্রিয়া এবং ডেনমার্কের বিরুদ্ধে। তরুণ এই ফুটবলার এইনট্র্যাচট ফ্রাঙ্কফুট ক্লাবের খেলোয়াড়। চলতি বছর এই ক্লাবে যোগদান করেন। চলতি মরসুমের সর্বোচ্চ গোলদাতার খেতাব পেয়েছেন এই তরুণ খেলোয়াড়।

ফ্রান্সের আরও দুই তারকা কান্তে এবং পল পোগবাও চোট পেয়েছেন। এবারের বিশ্বকাপে ফ্রান্স রয়েছে গ্রুপ ডি –তে। এই গ্রুপের অন্যান্য দলগুলি হল অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া।

আরও পড়ুন স্কোয়াড থেকে বাদ পড়ায় চূড়ান্ত হতাশ ব়্যামোস

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা