রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় সামিল রিয়া সেন, তবে কী রাজনীতিতে যোগ দিলেন

কিছুদিন আগেই একটি হইচই ওয়েবসিরিজে অভিনয় করে গিয়েছেন, মহানায়িকা সুচিত্রা সেন। যাই হোক, অভিনেত্রী রিয়া সেন আজ অর্থাৎ বৃহস্পতিবার ১৭ নভেম্বর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে 'ভারত জোড়ো যাত্রা'য় সামিল হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বনামধন্য অভিনেত্রী পূজা ভাটের পর এবার রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’য় পা মেলালেন বলিউড অভিনেত্রী রিয়া সেন। বঙ্গকন্যা হয়েও মুম্বই ইন্ডাস্ট্রিতে ভালই রাজত্ব মুনমুন কন্যার। অনেক ছোট বয়সেই অভিনয়ে হাতেখড়ি তাঁর, তাই বাংলায় আবদ্ধ না থেকে মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়িকা। তবে বাংলা ইন্ডাস্ট্রিতেও তিনি অভিনয় করেন। কিছুদিন আগেই একটি হইচই ওয়েবসিরিজে অভিনয় করে গিয়েছেন, মহানায়িকা সুচিত্রা সেন। যাই হোক, অভিনেত্রী রিয়া সেন আজ অর্থাৎ বৃহস্পতিবার ১৭ নভেম্বর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে ‘ভারত জোড়ো যাত্রা’য় সামিল হয়েছেন।

সূত্র অনুযায়ী, মহারাষ্ট্র লেগ চলাকালীন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। আর রাহুলের সঙ্গে অভিনেত্রীর হাঁটার একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। যেখানে ৪১ বছর বয়সী অভিনেত্রীকে দেখা গিয়েছে, জিন্স এবং ঢিলেঢালা টপে এবং রাজনীতিবিদ রাহুল গান্ধীকে দেখা গিয়েছে তাঁর চিরাচরিত পোশাকে অর্থাৎ সাদা শার্ট এবং একটি ঢিলেঢালা ক্যাসুয়াল ট্রাউজারে। ছবিতে অভিনেত্রীকে একসঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে, নিজেদের মধ্যে বাতালাপ সারতেও দেখা গিয়েছে, এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়াতেও দেখা গিয়েছে নায়িকাকে। কিছুদিন আগেই অভিনেত্রী পূজা ভাট রাহুল গান্ধীর উদ্দেশ্যে তাঁর সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিলেন। পূজা রাহুলের সঙ্গে হায়দ্রাবাদে ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছিলেন। এখন, রিয়া সেন মহারাষ্ট্রের আকোলায় কংগ্রেস নেতার সঙ্গে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, ভারত ‘জড়ো যাত্রা’ গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল। এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিনি গত সপ্তাহে তেলেঙ্গানা যাত্রা শুরু করার আগে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এবং অন্ধ্র প্রদেশে ম্যারাথন হাঁটা শেষ করেছেন। এছাড়া এই যাত্রার সমন্বয়ের জন্যে তেলেঙ্গানা রাজ্য কংগ্রেস মোট ১০ টি বিশেষ কমিটি গঠন করেছে। অভিনেত্রী রিয়াকে শেষ দেখা গিয়েছিল, ২০২০ সালে ‘পতি পত্নী অউর ও’ ছবিতে। তাঁকে পরবর্তীতে দেখা যাবে, ‘ডেথ টেল’-এ, যা ২০২৩ সালে মুক্তি পাবে।

আরও পড়ুনঃ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় সামিল বলিউড অভিনেত্রী পূজা ভাট

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের