অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে। এবার তার প্রভাব পড়ল সিকিমে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর থেকেই সিকিমের উঁচু এলাকাগুলিতে শুরু হয়েছে তুষারপাত। কুপুপ গ্রাম এবং নাথাং উপত্যকাসহ একাধিক জায়গায় বরফ পড়তে শুরু করেছে। ফলে পাহাড়ি এলাকাগুলিতে তাপমাত্রার পারদও অনেকটা নেমে গিয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অর্ণবের প্রভাবে উত্তর-পূর্ব ভারতের পাশাপাশি উত্তরবঙ্গ ও সিকিমেও আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিকিম এবং উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২৯ ও ৩০ অক্টোবর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হয়েছিল। এরপর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে আছড়ে পড়ে সেটি। বুধবার (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশের পর ক্রমশ শক্তি হারাতে শুরু করে ঘূর্ণিঝড়টি। IMD-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, অর্ণব শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে শক্তি কমলেও তার প্রভাব এখনও কাটেনি। অর্ণবের প্রভাবে শুধু সিকিম নয়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তীসগঢ় এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ পার্বত্য এলাকায় আবহাওয়ার দিকে নজর রাখছে প্রশাসন।

আরও পড়ুন: সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

অন্যদিকে, পাহাড়ে তুষারপাতের খবরে পর্যটকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টি, তুষারপাত এবং দমকা হাওয়ার জেরে পাহাড়ি রাস্তায় যাতায়াতের সমস্যা তৈরি হতে পারে। ফলে সিকিমে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আবহাওয়া আপডেট জেনে নেওয়া জরুরি।

কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, সংসারে খরচ বাড়বে, রাস্তাঘাটে বাইক আস্তে চালান

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের