ভারতে মেটার প্রধান হলেন সন্ধ্যা দেবনাথান

তিন বছর মেটার ভারত প্রধান হিসেবে দায়িত্ব পালনের পরে গত ৩ নভেম্বর পদত্যাগ করেছিলেন অজিত মোহন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অজিত মোহনের জায়গায় ভারতে মেটার প্রধান হলেন সন্ধ্যা দেবনাথান। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী সন্ধ্যা ২০১৬ সালে ফেসবুকে যোগ দিয়েছিলেন। এতদিন সিঙ্গাপুর ও ভিয়েতনামে সংস্থার কাজকর্ম দেখভাল করছিলেন। বৃহস্পতিবার মেটার পক্ষ থেকে জানা হয়েছে, ভারতের প্রধান হিসেবে সন্ধ্যা দেবনাথান সরাসরি সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ডান নিয়ারিকে রিপোর্ট করবেন।

তিন বছর মেটার ভারত প্রধান হিসেবে দায়িত্ব পালনের পরে গত ৩ নভেম্বর পদত্যাগ করেছিলেন অজিত মোহন। তাঁর আকস্মিক পদত্যাগ শোরগোল ফেলে দিয়েছিল। মোহনের পদত্যাগের পরেই বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটে মার্ক জাকারবার্গের সংস্থা। গত মঙ্গলবার আচমকাই ইস্তফা দেন মেটার ভারতে পাবলিক পলিসির দায়িত্বে থাকা রাজীব আগরওয়াল ও হোয়াটসঅ্যাপের প্রধান অভিজিত বসু। রাজীবের জায়গায় সঙ্গে সঙ্গেই শিবনাথ ঠুকরালকে নিয়োগ করা হয়।

এদিন মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, অজিত মোহনের জায়গায় সংস্থার ভারতীয় প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন সন্ধ্যা দেবনাথান। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিগ্রিধারী সন্ধ্যা গত ২২ বছর ধরে একাধিক আন্তর্জাতিক সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। মূলত ব্যাঙ্কিং, পেমেন্ট এবং প্রযুক্তি ক্ষেত্রেই কাজ করেছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি মহিলাদের ক্ষমতায়ন নিয়েও কাজ করে চলেছেন।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা