আসিফের ঝড়ো ইনিংসের দৌলতে আফগানদের হারিয়ে সেমি নিশ্চিত করল পাক ব্রিগেড

একটা সময় রীতিমতো চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা সময় রীতিমতো চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। মনে হচ্ছিল ম্যাচ বোধ হয় এদিন তাদের হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু এই পাক দলে প্রতিভার ছড়াছড়ি। কবে, কে, কখন জ্বলে উঠবেন সেটা স্বয়ং ক্রিকেট দেবতাই জানেন। ১৭.৫ ওভারে পঞ্চম উইকেট হারিয়েছে বাবর আজম অ্যান্ড কোম্পানি। তখন দলের স্কোর ছিল ১২৪ রান। জয়ের জন্য দরকার ছিল আরও ২৪ রান।

অভিজ্ঞ শোয়েব মালিক সদ্য আউট হয়ে ডাগআউটে গিয়েছেন। তার কিছুক্ষণ আগেই আউট হয়েছিলেন বাবর আজম। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান আসিফ আলি এবং শাদাব খান। তাই ম্যাচ জেতা নিয়ে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিল পাক টিম ম্যানেজমেন্ট। অনেকেই ভেবেছিল আফগানদের কাছেই থামবে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিজয় রথ।

কিন্তু না, বাস্তবে অন্যকিছু ঘটল। আসিফ আলির ঝড়ো ব্যাটিং নিমেষেই সমস্ত চিন্তা মুক্ত করল। ৭ বলে ২৫ রানে দুরন্ত ইনিংস খেলে পাকিস্তানকে দুর্দান্ত জয় এনে দিলেন তিনি। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ইমরান খানের দেশ। সেই সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারটাও এক ওভারেই নিজের নামে করে নিলেন আসিফ। আর জয়ের হ্যাটট্রিক করে টুর্নামেন্টের সেমিতে পা রাখল পাকিস্তান। সর্বাধিক ৫১ রান করেন বাবর আজম।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৪ রান তোলে আফগানিস্তান।

‘অন্য কাউকে ভালোবাসি’, বলতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি