বারুইপুরে পুকুরে ভেসে উঠল প্রাক্তন নৌসেনার দেহের অংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর:বারুইপুরের একটি পুকুর থেকে উদ্ধার হল এক ব্যক্তির অর্ধেক দেহ । হাত নেই, পা নেই, শুধু দেহের ওপরের অংশটুকু ভাসছিল পুকুরে। প্লাস্টিক দিয়ে বাঁধা মুখ। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন ওই দেহ উজ্জ্বল চক্রবর্তী(Ujjal Chakraborty) নামে এক ব্যক্তির। যিনি প্রাক্তন নৌসেনা কর্মী। তাঁকে কেউ বা কারা খুন করে এভাবে জলে ফেলে দিয়ে গিয়েছে বলেই মনে করছে পুলিশ। এভাবে একটি দেহ উদ্ধার হওয়ায় আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এমন ঘটনা তাঁদের এলাকায় কখনও ঘটেনি।

আততায়ীকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর(Baruipur) থানার মল্লিকপুর রোডের ডিহি মদনমল্য গ্রামের ঘটনা। ওই এলাকার একটি পুকুর থেকে ওই দেহ উদ্ধার করা হয়। এক বাসিন্দা কোনও কারণে পুকুরের পাশ দিয়ে যেতে গিয়ে দেখতে পান পুকুরের জলে কিছু একটা ভাসছে।লোকজন ডেকে এনে লাঠি দিয়ে জল সরিয়ে তিনি দেখেন ভাসছে একটি দেহাংশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নৌসেনা(Navy) কর্মীর নাম উজ্জ্বল চক্রবর্তী। বয়স ৫৫। গত ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই প্রাক্তন নৌসেনা কর্মী। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নৌসেনা কর্মীর দু’টি হাত কাটা রয়েছে। বুকের নীচের অংশটাও পাওয়া যায়নি। বারুইপুর থানা(Baruipur Police Station) এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

সম্প্রতি,দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকের খুন-কাণ্ডে(Murder Case) তোলপাড় হয় গোটা দেশ। ৩৫ টুকরো করা তরুণীর দেহের অংশগুলো উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গায় থেকে। এদিন ওই মৃতদের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় পুকুরের পাশে।বারুইপুরের এক স্থানীয় বাসিন্দা জানান, কাছে গেলে দেখা যায়, টি শার্ট পরা একটি দেহের অংশ। তিনি বলেন, আমরা খুবই আতঙ্কিত। কখনও এরকম ঘটনা ঘটেনি আমাদের পাড়ায়। দিনে দিনে পরিবেশ- পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। যা কিনা চিন্তার কারণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য