শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সামনেই শীতকাল। ইতিমধ্যেই ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া। ভোরের হালকা ঠান্ডা আর সন্ধ্যার শিরশিরে হাওয়ায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ঋতু পরিবর্তনের এই সময়ে শরীরের যত্ন নেওয়াও জরুরি। বিশেষ করে শীতের মরসুমে খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা দরকার, যা স্বাদে ভাল হওয়ার পাশাপাশি পুষ্টিগুণেও ভরপুর হবে। আর সেই তালিকায় জায়গা করে নিতে পারে আমলকি। ভিটামিন সি-তে সমৃদ্ধ এই ফল দিয়ে শুধু আচার বা মোরব্বা নয়, বানিয়ে ফেলতে পারেন মিষ্টি ও সুস্বাদু লাড্ডুও। ছোট থেকে বড় সকলেরই পছন্দ হতে পারে। তা হলে আর দেরি কেন? শীতের মরসুমে বাড়িতেই বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু।

উপকরণ 

আমলকি – ১ কেজি

গুড় – ৮০০ গ্রাম

ঘি – ৫০ গ্রাম

এলাচ গুঁড়ো – আধ চা-চামচ

শুকনো আদা গুঁড়ো – ১ চা-চামচ

শুকনো নারকেল কোরানো – পরিমাণমতো

আমন্ড, কাজু, কিশমিশ – পছন্দমতো

আরও পড়ুনঃ বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

পদ্ধতি

 প্রথমে আমলকিগুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তার পর মিহি করে কুরিয়ে রাখুন। কড়াইয়ে গুড় দিয়ে অল্প আঁচে গলাতে শুরু করুন। গুড় গলে ঘন রসের মতো হয়ে এলে তাতে কুরিয়ে রাখা আমলকি দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন, যাতে আমলকি ও গুড় ভাল ভাবে মিশে যায়। মিশ্রণটি ঘন হতে শুরু করলে এলাচ গুঁড়ো, শুকনো আদা গুঁড়ো, নারকেল কোরা এবং কুচিয়ে রাখা শুকনো ফল মেশান। এবার ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। মিশ্রণটি কড়াইয়ের গা ছেড়ে এলে আঁচ বন্ধ করে দিন।  মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে হাতে অল্প ঘি মেখে ছোট ছোট গোল লাড্ডুর আকার দিন। পুরোপুরি ঠান্ডা হলে বায়ুরোধী কৌটোয় ভরে রাখুন।

শীতের সকালে জলখাবারের সঙ্গে কিংবা বিকেলের হালকা খিদে মেটাতে খেতে পারেন এই আমলকির লাড্ডু। 

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের