আচমকাই ইস্তফা Zomato-এর সহ প্রতিষ্ঠাতা মোহিত গুপ্তের

আজ থেকে ১৪ বছর আগে ২০০৮ সালে হরিয়ানায় আত্মপ্রকাশ করেছিল ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই ইস্তফা দিলেন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর সহ প্রতিষ্ঠাতা মোহিত গুপ্ত। নিজের হাতে তৈরি সংস্থা থেকে মোহিত গুপ্তের আচমকা ইস্তফার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন সংস্থার কর্মী ও আধিকারিকরা। যদিও সংস্থার পরিচালন পর্ষদ থেকে সরে দাঁড়ালেও বিনিয়োগকারী হিসেবে তিনি থাকছেন বলে আশ্বস্ত করেছেন জোম্যাটোর সহ প্রতিষ্ঠাতা।

আজ থেকে ১৪ বছর আগে ২০০৮ সালে হরিয়ানায় আত্মপ্রকাশ করেছিল ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো। দীপিন্দার গোয়েল, পঙ্কজ চাড্ডা ও মোহিত গুপ্ত মিলে শুরু করেছিলেন মানুষের দরজায় পছন্দের হোটেল কিংবা রেস্তোরাঁর খাবার পৌঁছে দেওয়ার ব্যবসা। বর্তমানে গোটা দেশজুড়ে পাঁচ হাজারের বেশি ডেলিভারি এগজিকিউটিভ জোম্যাটোর হয়ে কাজ করছেন। যদিও সুইগি সহ আরও বেশ কয়েকটি ফুড ডেলিভারি সংস্থা এসে যাওয়ার ফলে অনেকটাই চাপে পড়ে গিয়েছে জোম্যাটো।

এদিন ইস্তফার কথা ঘোষণা করতে গিয়ে মোহিত গুপ্ত সংস্থার আর এক প্রতিষ্ঠাতা তথা জোম্যাটোর বর্তমান সিইও দীপিন্দার গোয়েলেরও প্রশংসা করেছেন। সেই সঙ্গে দেশে করোনার প্রকোপের সময়ে যেভাবে বিভিন্ন প্রান্তে জোম্যাটোর ডেলিভারি এগজিকিউটিভরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে ঘরবন্দি মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছিলেন, তারও প্রশংসা করেছেন তিনি। বিদায় বার্তায় সংস্থার কর্মী-আধিকারিকদের উদ্দেশে জোম্যাটোর সহ প্রতিষ্ঠাতা বলেছেন, ‘বিশ্বের সেরা ফুড ডেলিভারি অ্যাপ হিসেবে জোম্যাটোকে গড়ে তোলার দায়িত্ব আপনাদের কাঁধে। আপনারা গত কয়েক বছর ধরে যে নিরলস পরিশ্রম করে সংস্থাকে এগিয়ে নিয়ে গিয়েছেন, ভবিষ্যতেও সেই ভাবে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করছি।’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা