‘অভিনয়ের জন্য ট্রান্সজেন্ডার মানুষদের অনুভব করা প্রয়োজন’: নওয়াজউদ্দিন সিদ্দিকি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawajuddin sidique)। একাধিক সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। কিন্তু মাঝে বেশ কিছুদিন তাঁকে পর্দায় দেখা যায়নি। তাঁর শেষ ছবি হিরোপান্তি ২ মুক্তি পায় ২০২২ সালের এপ্রিল মাসে এরপর থেকেই রুপলি পর্দা থেকে দুরে রয়েছেন অভিনেতা। তবে কয়েক মাসের বিরতি কাটিয়ে এবার বড় পর্দায় কাম ব্যাক করছেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি হাড্ডির ফার্স্ট লুক (First look in haddi)। এই ছবিতে ট্রান্সজেন্ডারের ভুমিকায় অভিনয় করছেন অভিনেতা।

জি স্টুডিয়োর পক্ষ থেকে হাড্ডি ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে যা দেখে মুগ্ধ নওয়াজউদ্দিনের অনুরাগীরা। ভাইরাল হওয়া ছবিগুলির একটিতে দেখা গিয়েছে নওয়াজউদ্দিনকে সবুজ রঙের শাড়ি পরে থাকতে দেখা গিয়েছে। অপর একটি ছবিতে একটি গাউন পরে রয়েছেন অভিনেতা। এই ছবিতে অভিনেতা একজন ট্রান্সজেন্ডার ও একজন মহিলার দ্বৈত ভুমিকায় অভিনয় করছেন। ট্রান্সজেন্ডারের ভুমিকায় অভিনয় করার আগে তাদের আদব কায়দা ও জীবনযাত্রা সম্পর্কে স্বচ্ছ ধারনা পেতে প্রায় ২০ থেকে ২৫ জন ট্রান্সজেন্ডারের সঙ্গে থেকেছেন বলেও জানিয়েছেন অভিনেতা।

এক বৈদুতিন সংবাদমাধ্যমকে অভিনেতা এই প্রসঙ্গে জানিয়েছেন “আমি হাদ্দিতে অনেক ট্রান্সজেন্ডার মানুষদের সঙ্গে কাজ করছি। এবং আমি তাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের সঙ্গে নিয়মিত সময় কাটাতাম। তাদের পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। আমি তাদের জীবনযাত্রা সম্পর্কে অনেক কিছু শিখেছি”। নওয়াজউদ্দিন জানান “আমি চাই না ছবিতে আমার চরিত্রটি ক্যারিকেচারের মতো হোক। আমি চেয়েছিলাম চরিত্রটি বিশ্বাস যোগ্য হোক। সেই কারনে আমি শুধু চরিত্রটি অভিনয় করার চেয়ে চরিত্রটিকে আমার প্রান দিয়ে অনুভব করতে চেয়েছিলাম। এই কারণেই আমি ট্রান্সজেন্ডার মানুষদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম”। হাড্ডিতে অভিনেতার চরিত্রটি হিরোপান্তি-২য়ের থেকে পুরোপুরি আলাদা বলেও জানিয়েছেন অভিনেতা। বৈদুতিন সংবাদমাধ্যমকে নওয়াজউদ্দিন জানান “হিরোপান্তি-২তে আমি একজন পুরুষ যার মধ্যে নারীত্ব রয়েছে সেই চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এখানে আমি ট্রান্সজেন্ডার মানুষের চরিত্রে অভিনয় করছি। একজন হিজড়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে একজনের মধ্যে ট্রান্সজেন্ডার মানুষের পার্থক্য রয়েছে”।

 

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের