মান্ধাতা আমলের অধিনায়কের ধারণা ভাঙল বোর্ড

ক্রিকেটমহল দুই ভাগ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অধিনায়কের চিরাচরিত ধারণা থেকে বেরিয়ে এল বোর্ড। এতদিন সব ফরম্যাটেই অধিনায়ক ছিলেন একজনই। এবার টেস্ট ও একদিনের ম্যাচে দলের দায়িত্বে থাকবেন একজন, আর টি-টোয়েন্টির ম্যাচে অন্য কেউ।

ভারতীয় বোর্ড জানিয়ে দিল, নতুন অধিনায়ক নির্বাচিত না হওয়া পর্যন্ত টেস্ট ও একদিনের ম্যাচে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। আর টি-টোয়েন্টিতে অধিনায়ক হার্দিক পাণ্ড্য। বোর্ড সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। সে ক্ষেত্রে টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মাই প্রথম অধিনায়ক নির্বাচিত হতে চলেছেন। রোহিত শর্মা ইতোমধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে তাঁর দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন। বোর্ডের এই সিদ্ধান্তে ক্রিকেটমহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক পক্ষ মনে করছে, সব ধরনের ফরম্যাটে একজনের কাঁধে অধিনায়কের দায়িত্ব থাকায় চাপ পড়ত। নতুন নিয়মে অধিনায়ক অনেকটাই চাপমুক্ত থাকবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্ট সিরিজে অধিনায়ক থাকবেন হার্দিক পাণ্ড্য অন্যদিকে, একদিনের আন্তর্জাতিক ম্যাচের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

বিশ্বকাপে দলের পারফরম্যান্স খারাপ হওয়ায় বোর্ড রীতিমতো ক্ষিপ্ত। সে কারণে আগের সিলেকশন কমিটি ভেঙে দিয়ে বোর্ড নতুন সিলেকশন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে সিলেকশন কমিটির সদস্য হওয়ার যোগ্যতা। দলগত পারফরম্যান্সে বোর্ড যে অখুশি সেটা পুরনো কমিটি ভেঙে দেওয়া থেকেই স্পষ্ট। কারা সদস্য হতে পারবেন, সে ব্যাপারে বোর্ড বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে। 

আরও পড়ুন ইংল্যান্ডকে ঋষি-শুভেচ্ছা:  আমরা সবাই তোমাদের পাশে

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক