ডায়বেটিস আক্রান্ত শিশুদের যত্ন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান দিনে একটি অতি পরিচিত অসুখ হল ডায়বেটিস (Diabetese)। বাড়ির বয়স্ক মানুষটি তো বটেই অনেক্ ক্ষেত্রেই দেখা যায় ৩০এর কোঠা পেরোন কর্পোরেট বাবুটিও ডায়বেটিসে আক্রান্ত। কিন্তু বর্তমান দিনে বাড়ির শিশুরাও (child) ডায়বেটিসে আক্রান্ত হয়ে পড়ে। শিশুদের মধ্যে হতে থাকা এই ডায়বেটিস জুভেনাইল ডায়াবেটিস বা টাইপ ওয়ান ডায়বেটিস নামে পরিচিত। জুভেনাইল ডায়াবেটিস শিশুদের মধ্যে যে কোনও বয়সেই দেখা যায়। এই অবস্থায়, অগ্ন্যাশয় খুব কম ইনসুলিন তৈরি করে। অনেক অল্প বয়স থেকেই এখন শিশুরা এই জুভেনাইল ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়ছে। ফলে শিশুদের যত্নের বিষয়ে ঝামেলায় পড়ছেন বাবা মায়েরা।

শিশুদের ক্ষেত্রে ডায়াবেটিসের উপসর্গ

বিশেষজ্ঞদের মতে শিশু জন্মের পর থেকে যে কোনও সময় ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। অত্যধিক তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত ক্ষুধামন্দা, দ্রুত ওজন হ্রাস, পেটে ব্যথা, বমি, মেজাজের পরিবর্তন এবং শিশুর দৃষ্টি ঝাপসা হওয়ার মতো লক্ষণগুলি দেখা দেয় তাহলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

শিশুদের ডায়াবেটিস কেন হয়

বিশেষজ্ঞদের মতে শিশুদের মধ্যে ডায়াবেটিসে একটি অটোইমিউন জনিত রোগ। আমাদের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধকারি ক্ষমতা শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাস নির্মূল করে। কিন্তু অটোইমিউন জনিত রোগে আক্রান্ত হলে এই ইমিউন সিস্টেম অগ্ন্যাশয়ের ইনসুলিন-উৎপাদনকারী কোষগুলিকে মেরে ফেলতে শুরু করে। যে কোনও বয়সের শিশু এই অসুখে আক্রান্ত হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই ৪ থেকে ১৪ বছর বয়সের শিশুদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবনতা লক্ষ্য করা যায়।

ডায়াবেটিক শিশুর যত্ন

ডায়বেটিস নিয়ন্ত্রনে অন্যতম উপায় হল সুসম এবং পুষ্টিকর ডায়েট মেনে চলা। ডায়াবেটিক শিশুকে তাই জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত রাখতে হবে। এছাড়া বাচ্ছাকে ঠান্ডা পানীয়, ভাত, মিষ্টি, আলু জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে। পরিবর্তে বাচ্চা যাতে বেশি করে শাকসবজি খায়, গোটা শস্য, ও প্রোটিন জাতীয় খাবার খায় সেই দিকে নজর রাখতে হবে । পাশপাশি ডায়াবেটিক শিশুকে বেশিক্ষণ খালি পেটে থাকতে দেওয়া উচিত না।

ডায়বেটিস আক্রান্ত শিশুকে শরীর চর্চার বিষয়ে অনুপ্রাণিত করতে হবে। বিশেষত বাচ্চা যাতে নিয়মিত অ্যারোবিক ব্যায়াম করে সেইদিকে নজর রাখুন। এটি আরও ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। বাচ্ছার সঙ্গে আপনিও শরীর চর্চা করুন তাহলে বাচ্ছা শরীর চর্চার ক্ষেত্রে অনুপ্রানিত হবে।  

এছাড়া নিয়মিত শিশুর চেক আপ করতে থাকুন। এবং চিকিৎসকের পরামর্শই মেনে চলতে বাচ্চাকে সাহায্য করুন।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ