হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী তবাসুম

গতকাল শুক্রবার মুম্বইয়ের এক হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের সোনালী দিনের অভিনেত্রী তবাসুম। গতকাল শুক্রবার মুম্বইয়ের এক হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকি‍ৎসকদের সমস্ত লড়াইকে ব্যর্থ করে দিয়ে রাত আটটা ৪০ মিনিট নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর সংবাদে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪৭ সালে হিন্দি ছবি ‘নার্গিস’-এ শিশু শিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমেই রূপালী পর্দায় অভিষেক ঘটে তবাসুমের। এর পরে ‘মেরা সুরাগ’, ‘মঞ্জদার’, ‘’বড়ি বহেন’, ও ‘দিদার’ ছবিতে অভিনয় করেন। অল্প কয়েক বছরেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন বেবি তবসুম। সুপার-ডুপারহিট হিন্দি ছবি ‘বৈজু বাওরা’তে তিনি নায়িকা মীনা কুমারীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৭২ সালে তিনি দূরদর্শনের সঙ্গে যুক্ত হন। জনপ্রিয় তারকাদের নিয়ে তাঁর অনুষ্ঠান ‘ফুল খিলে হ্যায় গুলশান গুলশান’ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। টানা ২২ বছর সম্প্রচারিত হয়েছিল ওই জনপ্রিয় টক শো।

২০২১ সালে করোনায় আক্রান্ত হন প্রবীণ অভিনেত্রী। টানা দশদিন হাসপাতালে ভর্তি ছিলেন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু তখনই গুজব রটে যায় অ্যালজাইমাতে আক্রান্ত অভিনেত্রী। গুজবে তিতিবিরক্ত হয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কেন অকারণে গুজব রটানো হচ্ছে তা জানি না। এটা সত্যি বিরক্তিকর।’ গত কয়েক দিন আগেই অসুস্থ হয়ে স্থানীয় এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। আর কয়েক মিনিটের মধ্যেই সব শেষ।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের