দেশে দেখা দিতে পারে পোল্ট্রি ডিমের আকাল, সব যাচ্ছে কাতারে

প্রতি কার্টুন পোল্ট্রি ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ ডলার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রবাদ আছে – কারও পৌষমাস তো কারও সব্বনাশ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ায় কপাল খুলল ভারতের। কাতার বিশ্বকাপে ভারতের পোল্ট্রি ডিমের চাহিদা তুঙ্গে। পেটি পেটি পোল্ট্রির ডিম চলে যাচ্ছে কাতারে। প্রতি কার্টুন পোল্ট্রি ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ ডলার। স্বাভাবিক সময়ে দাম ৩০ ডলার থেকে ৩১ ডলারের মধ্যে ঘোরাফেরা করে।

অল ইন্ডিয়া পোল্ট্রি প্রোডাক্টস এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কে সিঙ্গারাজ জানিয়েছেন, আগে ভারতের পোল্ট্রি ডিমের চাহিদা বেশি ছিল ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে। কাতারেও পোল্ট্রি ডিমের চাহিদা ছিল। তবে এতটা নয়। বিশ্বকাপ ফুটবল এবার সে দেশে হওয়ায় পোল্ট্রি ডিমের চাহিদা এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। এর অন্যতম কারণ, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ।

কাতার আগে ইউক্রেনের থেকে পোল্ট্রির ডিম আমদানি করত। কিন্তু রাশিয়ার সঙ্গে তারা যুদ্ধে জড়িয়ে পড়ায় সে দেশ রীতিমতো বিধ্বস্ত। তাই, চাহিদা থাকলেও ইউক্রেন কোনও অবস্থাতেই কাতারকে পোল্ট্রি ডিম রফতানি করতে পারবে না। 

ভারতের বিভিন্ন প্রান্তে সব থেকে বেশি পোল্ট্রি ডিম সরবরাহ করে তামিলনাড়ুর নামাকলাল। প্রতিদিন এখান থেকে উৎপাদিত হয় সাড়ে চার কোটি পোল্ট্রির ডিম। আর দেশে  উৎপাদিত হয় ৩০ কোটি।

সিঙ্গারাজ জানিয়েছেন, করোনায় ভারতের পোল্ট্রি ডিমের বাজার বেশ মার খেয়েছিল। কাতার থেকে ডিমের অর্ডার পাওয়ায় পোল্ট্রি ডিম ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। 

আরও পড়ুন টিকিট কাটতে কুমির ভরা নদীতে ঝাঁপ, কেউ হারাল বউকে, আজব খবর নিয়ে বই

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম